Logo
Logo
×

Advertisement

খেলা

হৃদয়-শামীমের প্রশংসায় যা বললেন কিউই ক্রিকেটার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম

হৃদয়-শামীমের প্রশংসায় যা বললেন কিউই ক্রিকেটার

Advertisement

ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও দারুণ শুরু করেছে বাংলাদেশ। চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ১৮৩ রানের লক্ষ্য ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটে পেরিয়ে যায় লিটন দাসের দল, ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তাওহীদ হৃদয়, যিনি ২৭ বলে অপরাজিত ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার সঙ্গে শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন শামীম হোসেন পাটোয়ারী, ১৩ বলে অপরাজিত ৩১ রান করে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান।

ম্যাচ শেষে কিউই উইকেটকিপার-ব্যাটার ড্যান ক্লিভার বাংলাদেশের এই দুই ব্যাটারের প্রশংসা করেন। তিনি বলেন, শুরুতে তাদের বোলাররা ভালো করলেও বাংলাদেশের ব্যাটাররা চাপ সামলে নিয়ে ম্যাচ নিজেদের করে নেয়। বিশেষ করে শেষের দিকের ব্যাটারদের আক্রমণাত্মক ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং তাদের জন্য পার্থক্য গড়ে দেয়।

শামীম ও হৃদয়ের পারফরম্যান্স নিয়ে ক্লিভার বলেন, তারা মাঠের চারদিকে শট খেলতে পারার দক্ষতা দেখিয়েছে এবং বোলারদের গতি কাজে লাগিয়ে দারুণ সব ছক্কা মেরেছে। তিনি আশা প্রকাশ করেন, তার দলের বোলাররা এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরও ভালো করবে।

এছাড়া, বাংলাদেশ যে এই ম্যাচটি রেকর্ড গড়ে জিতেছে, সেটি আগে জানতেন না বলেও উল্লেখ করেন ক্লিভার। তিনি আরও বলেন, পিচ ব্যাটিংয়ের জন্য ভালো ছিল এবং বাতাসকেও দক্ষতার সঙ্গে কাজে লাগিয়েছে বাংলাদেশের ব্যাটাররা।

সবশেষে ক্লিভার জানান, ম্যাচ হারলেও দুই দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। বিশেষ করে বাংলাদেশের শেষ দিকের ব্যাটিং থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

ভারতকে হারিয়ে দিল বাংলাদেশ

আরও পড়ুন

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম