Logo
Logo
×

Advertisement

খেলা

পাঞ্জাব সরকারকে জিমের সময় বাড়ানোর অনুরোধ শোয়েবের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:০০ পিএম

পাঞ্জাব সরকারকে জিমের সময় বাড়ানোর অনুরোধ শোয়েবের

Advertisement

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের কাছে প্রদেশের ব্যবসার সময়সীমা সংক্রান্ত নিয়ম নিয়ে একটি প্রকাশ্য অনুরোধ জানিয়েছেন। তিনি বিশেষভাবে জিম ও ফিটনেস সেন্টারের জন্য আলাদা ছাড় দেওয়ার আবেদন জানিয়েছেন।

সম্প্রতি সরকারের পক্ষ থেকে সন্ধ্যার আগেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্তের পরই এই অনুরোধটি করেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার।

শোয়েব মালিক সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ মরিয়ম নওয়াজ শরিফকে উদ্দেশ্য করে এই বার্তা দেন। সেখানে তিনি সরকারের ব্যবসার সময় নিয়ন্ত্রণের উদ্যোগকে প্রশংসা করেন।

তবে তিনি বলেন, স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ সেবা হওয়ায় জিম ও ফিটনেস সেন্টারকে আলাদাভাবে বিবেচনা করা উচিত। তার মতে, জিমের সময় বাড়ালে পাঞ্জাবজুড়ে মানুষের মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপন আরও সহজ হবে। অনেক চাকরিজীবী শুধুমাত্র কাজ শেষে জিমে যেতে পারেন। 

তিনি প্রস্তাব দেন, জিমের সময় রাত ১০টা পর্যন্ত (২২:০০) বাড়ানো হলে ব্যস্ত কর্মজীবীরাও নিয়মিত ব্যায়ামের সুযোগ পাবেন।

তার মতে, খাবার ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের মতোই স্বাস্থ্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, পাঞ্জাব সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফের নির্দেশে একটি নতুন নোটিশ জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী, প্রদেশের দোকান, বাজার এবং শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। এই সিদ্ধান্ত মূলত মিতব্যয়িতা ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে নেওয়া হয়েছে।

সূত্রঃ সামা টিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জন, যা বললেন অভিনেত্রী

পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

যেভাবে ছেলেকে ডিভোর্সের কথা জানান সানিয়া মির্জা

যেভাবে ছেলেকে ডিভোর্সের কথা জানান সানিয়া মির্জা

চতুর্থ বিয়ে নিয়ে জোর গুঞ্জন, অবশেষে মুখ খুললেন শোয়েব মালিক

চতুর্থ বিয়ে নিয়ে জোর গুঞ্জন, অবশেষে মুখ খুললেন শোয়েব মালিক

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

আরও এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন শোয়েব মালিক?

রমজানের আগে ওমরাহ পালন করলেন শোয়েব মালিক

রমজানের আগে ওমরাহ পালন করলেন শোয়েব মালিক

আরও পড়ুন

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

সাকিব-আফ্রিদির রেকর্ড ছুঁলেন মিনহাস

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে

ছক্কায় দেড়শ পার করে বিপদে ইমন

ছক্কায় দেড়শ পার করে বিপদে ইমন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম