ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রমজানের আগে বিনোদন ও ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ মক্কা ও মদিনায় যাচ্ছেন ওমরাহ পালনের জন্য। এই তালিকায় যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক জাতীয় দলের অলরাউন্ডার শোয়েব মালিক।
সম্প্রতি সৌদি আরবে পৌঁছে ওমরাহ পালন করেন শোয়েব মালিক। তিনি কাবা শরিফের সামনে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আল্লাহ যেন প্রত্যেক মুসলমানকে এই পবিত্র অভিজ্ঞতা অর্জনের তৌফিক দেন, আমিন।’
উল্লেখ্য, কয়েক দিন আগেই পাকিস্তান সুপার লিগ থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন শোয়েব মালিক। টুর্নামেন্টটির টানা ১০টি মৌসুম খেলেছেন তিনি।
এ ছাড়া চলতি মাসের ১৬ জানুয়ারি দ্বিতীয় বিয়ের বর্ষপূর্তি উদযাপন করেন শোয়েব মালিক। তার স্ত্রী জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ। দুজনেই ব্যক্তিগতভাবে এই দিনটি উদযাপন করেন।
পিএসএল থেকে অবসর এবং বিয়ের বর্ষপূর্তির পরপরই এই আধ্যাত্মিক সফরে যান শোয়েব মালিক। তার এই ওমরাহ পালনের খবর ভক্তদের মধ্যেও আলোচনার সৃষ্টি করেছে।
