Logo
Logo
×
   

Advertisement

খেলা

ড্রেসিংরুমে ধূমপান করে বিতর্কের মুখে রাজস্থান অধিনায়ক, পেতে পারে শাস্তিও

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম

ড্রেসিংরুমে ধূমপান করে বিতর্কের মুখে রাজস্থান অধিনায়ক, পেতে পারে শাস্তিও

Advertisement

পাঞ্জাব কিংসের বিপক্ষে রাজস্থান রয়্যালসের জয়ের ম্যাচে মাঠের খেলা ছাপিয়ে আলোচনায় উঠে এসেছে মাঠের বাইরের ঘটনা। রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগকে ঘিরে এক বিতর্ক ছড়িয়েছে ক্রিকেটমহলে।

টেলিভিশন সম্প্রচারের ফুটেজে দেখা যায়, ড্রেসিংরুমে সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে থাকা অবস্থায় রিয়ান পরাগের হাতে একটি ভেপ বা ই-সিগারেটের মতো ডিভাইস। এই দৃশ্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা শুরু হয়।

ভারতে ২০১৯ সালের ই-সিগারেট নিষিদ্ধকরণ আইন অনুযায়ী ই-সিগারেটের উৎপাদন, বিক্রি, আমদানি ও ব্যবহার নিষিদ্ধ। পাশাপাশি স্টেডিয়াম ও ড্রেসিংরুমের নির্দিষ্ট এলাকা ছাড়া ধূমপানও নিষিদ্ধ।

এ ঘটনায় এখন পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি, তবে তদন্তের দাবি উঠেছে। বিশেষজ্ঞদের মতে, পেশাদার ক্রিকেটারদের ক্ষেত্রে এমন বিষয় আরও সংবেদনশীল এবং এর জন্য ফ্র্যাঞ্চাইজি ও সংশ্লিষ্টদের জবাবদিহির মুখে পড়তে হতে পারে।

এর আগেও রাজস্থান রয়্যালস শিবিরে বিতর্ক দেখা গিয়েছিল, যেখানে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের ঘটনায় দলের এক কর্মকর্তাকে সতর্ক ও জরিমানা করা হয়েছিল।

সব মিলিয়ে নতুন এই ঘটনায় আবারও আলোচনায় এসেছে রাজস্থান শিবির, আর অধিনায়ক রিয়ান পরাগের পারফরম্যান্স নিয়েও সমালোচনা চলছে, কারণ চলতি মৌসুমে তার ব্যাটিং ফর্মও খুব ভালো যাচ্ছে না।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম