Logo
Logo
×
   

Advertisement

খেলা

ড্রেসিংরুমে পরাগের ধূমপান বিতর্কে বিসিসিআইয়ের বার্তা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম

ড্রেসিংরুমে পরাগের ধূমপান বিতর্কে বিসিসিআইয়ের বার্তা

Advertisement

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচ চলাকালে ড্রেসিংরুমে ধূমপান করার অভিযোগে তীব্র সমালোচনায় পড়েছেন রিয়ান পরাগ। এ ঘটনায় তার কাছে ব্যাখ্যা চাইতে যাচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, ড্রেসিংরুমে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, তাই এ বিষয়ে পরাগের ব্যাখ্যার ওপর ভিত্তি করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আইপিএলের এক সূত্র বলছে, কিছু ক্রিকেটার ই-সিগারেট ব্যবহার করলেও ড্রেসিংরুমে এমনটা করা নিষিদ্ধ এবং ঝুঁকিপূর্ণ, বিশেষ করে সর্বত্র ক্যামেরা থাকায় বিষয়টি সহজেই প্রকাশ্যে চলে আসে। তাই প্রকাশ্যে এমন দৃশ্য দেখা যাওয়ায় বোর্ডকে ব্যবস্থা নিতেই হচ্ছে।

আইপিএল শুরুর আগে অধিনায়কদের সঙ্গে বৈঠকে ড্রেসিংরুমে ক্যামেরা স্থাপন নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। তাদের মূল উদ্বেগ ছিল ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা, কারণ অনেক সময় খেলোয়াড়রা সেখানে স্বাচ্ছন্দ্যে থাকতে চান বা পুরোপুরি প্রস্তুত অবস্থায় থাকেন না।

ঘটনাটি ঘটে রাজস্থানের ইনিংসের ১৬তম ওভারে। ফুটেজে দেখা যায়, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে থাকা অবস্থায় পরাগের হাতে একটি ই-সিগারেট বা ভেপিং ডিভাইস রয়েছে বলে দাবি করা হচ্ছে।

উল্লেখ্য, নির্দিষ্ট এলাকা ছাড়া স্টেডিয়াম ও ড্রেসিংরুমে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ভারতে ২০১৯ সালের আইনে ই-সিগারেটের উৎপাদন, বিক্রি ও ব্যবহার সংক্রান্ত নানা কার্যক্রমও নিষিদ্ধ, যার লঙ্ঘনে শাস্তির বিধান রয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম