Logo
Logo
×

Advertisement

খেলা

চোটে পড়েছেন কিউই অধিনায়ক

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৫:০৪ পিএম

চোটে পড়েছেন কিউই অধিনায়ক

Advertisement

কাঁধে গুরুতর চোট পাওয়ায় অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারকে। স্ক্যান রিপোর্টে তার বাঁ কাঁধে ‘গ্রেড থ্রি এসিএল ইনজুরি’ ধরা পড়েছে।

মুম্বাই ইন্ডিয়ান্সের এই অলরাউন্ডারের জন্য চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মৌসুম শেষ হয়ে গেছে। ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার শিগগিরই ভারতে থেকে নিউজিল্যান্ডে ফিরে যাবেন।

নিউজিল্যান্ড জানিয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে অন্তত এক মাস বিশ্রাম ও পুনর্বাসন করতে হবে।

গত ২৩ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি এই চোট পান। সেই ম্যাচে তিনি বল হাতে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১টি উইকেট নেন। তবে ব্যাট করার সুযোগ পাননি।

চোটের কারণে তিনি আসন্ন আন্তর্জাতিক সিরিজগুলোতেও অংশ নিতে পারবেন না। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট এবং ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট মিস করবেন তিনি। পরবর্তী ম্যাচগুলোর জন্য তার ফিটনেস পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়ে গুরুতর চোট, শঙ্কায় রবীন্দ্র

বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়ে গুরুতর চোট, শঙ্কায় রবীন্দ্র

বিবিএলে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান

বিবিএলে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাসের দীর্ঘতম সিরিজ খেলতে যাচ্ছে ভারত

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাসের দীর্ঘতম সিরিজ খেলতে যাচ্ছে ভারত

ইনিংস ব্যবধানে নিউজিল্যান্ডের জয়

ইনিংস ব্যবধানে নিউজিল্যান্ডের জয়

হৃদয়-শামীমের প্রশংসায় যা বললেন কিউই ক্রিকেটার

হৃদয়-শামীমের প্রশংসায় যা বললেন কিউই ক্রিকেটার

আরও পড়ুন

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম