Logo
Logo
×

Advertisement

খেলা

ইনিংস ব্যবধানে নিউজিল্যান্ডের জয়

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

ইনিংস ব্যবধানে নিউজিল্যান্ডের জয়

Advertisement

বেলফাস্ট টেস্টে ইনিংস ব্যবধানে জয় পেলে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিরিজের একমাত্র টেস্টে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৭৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে নিউজিল্যান্ড।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুত চার উইকেট হারালেও রাচিন রবীন্দ্র ও টম ব্লান্ডেলের ২১৭ রানের জুটিতে ৮ উইকেটে ৪৯০ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে। ১৯৪ বলে ১১টি চার ও চারটি ছক্কায় ১২১ রান করেন রাচিন। আর ২৯২ বলে ২২টি চার ও তিনটি ছক্কায় ১৮৬ রান করেন ব্লান্ডেল। আর ৯৮ রান করেন ডিয়ান ফক্সক্রফট।

জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিক আয়ারল্যান্ড প্রথম ইনিংসে ৩৮ রানেই হারায় ৬ উইকেট। সপ্তম উইকেটে ১১৬ রানের জুটি গড়েন দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক আদায়ের। ৪০ রানে থামেন আদায়ের। আর ৭৩ রানে অপরাজিত থাকেন ম্যাকব্রাইন। তাদের ইনিংস থামে ১৭৯ রানে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন নাথান স্মিথ। এছাড়া বেন সিয়ার্স ২ উইকেট।

৩১১ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড আবারও ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড। ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু এরপর লরকান টাকার ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। ফলে তাদের ইনিংস থামে ২৩২ রানেই। সর্বোচ্চ ৫৭ রান করেন স্টেফেন দোহেনি। আর ৫০ রান করেন টাকার।

নিউজিল্যান্ডের হয়ে ৫ উইকেট নেন ব্লাইর টিকনার। আর ম্যাচসেরা হয়েছেন টম ব্লান্ডেল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়ে গুরুতর চোট, শঙ্কায় রবীন্দ্র

বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়ে গুরুতর চোট, শঙ্কায় রবীন্দ্র

বিবিএলে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান

বিবিএলে খেলতে কেন্দ্রীয় চুক্তি ছাড়লেন চ্যাপম্যান

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাসের দীর্ঘতম সিরিজ খেলতে যাচ্ছে ভারত

নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাসের দীর্ঘতম সিরিজ খেলতে যাচ্ছে ভারত

চোটে পড়েছেন কিউই অধিনায়ক

চোটে পড়েছেন কিউই অধিনায়ক

হৃদয়-শামীমের প্রশংসায় যা বললেন কিউই ক্রিকেটার

হৃদয়-শামীমের প্রশংসায় যা বললেন কিউই ক্রিকেটার

আরও পড়ুন

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

লাল কার্ডের রেশ কাটার আগেই ভিনিসিয়ুসের প্রেমে বিচ্ছেদ

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

বিশ্ব রেকর্ড গড়তে নেমেই ২ উইকেট হারাল আফগানিস্তান

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

পাকিস্তানের স্কুল ক্রিকেটে ঝড় তুললেন ‘অ্যাডাম গিলক্রিস্ট’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম