Logo
Logo
×

Advertisement

খেলা

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:১২ পিএম

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি ঘোষণা

Advertisement

বাংলাদেশ সফরে বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এসেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। আগামীকাল (শুক্রবার) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতে নতুন সিরিজ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে লাহোর ও রাওয়ালপিন্ডিতে, যা মে-জুন মাসে অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। এছাড়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তারা পাকিস্তানে অংশ নেয়, যদিও বৃষ্টির কারণে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। এবার নতুন সিরিজের সময় আইপিএলের শেষ পর্যায় চলায় অধিনায়ক প্যাট কামিন্সসহ কিছু সিনিয়র খেলোয়াড়ের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

দীর্ঘ বিরতির পর ওয়ানডে ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া। তারা সর্বশেষ এই ফরম্যাটে খেলেছিল গত বছরের অক্টোবর মাসে। এবার পাকিস্তান সিরিজ দিয়ে আবার ওয়ানডেতে ফিরবে তারা।

অন্যদিকে, আগামী ৯ জুন থেকে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে নামবে দলটি।

এছাড়া সাম্প্রতিক ওয়ানডে সিরিজে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ হওয়ার পর তাদের আন্তর্জাতিক ব্যস্ততা আবার শুরু হয়েছে, যার প্রথম অংশ এই টেস্ট সিরিজ।

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজের সূচি

  • ৩০ মে – প্রথম ওয়ানডে (রাওয়ালপিন্ডি)
  • ২ জুন – দ্বিতীয় ওয়ানডে (লাহোর)
  • ৪ জুন – তৃতীয় ওয়ানডে (লাহোর)

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

বিদেশি লিগে খেলতে চাইলে টাকা দাও

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

আমির কি আইপিএলে খেলতে চলেছেন? মুখ খুললেন পাক তারকা

ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের চেয়েও বেশি! পাক-ভারত ম্যাচ টিকিটের জন্য কোটির কাছাকাছি আবেদন

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

ফর্ম ফেরাতে বাবরকে কোচিংয়ে পাঠানোর পরামর্শ দিলেন ইউসুফ

আরও পড়ুন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

ব্যাটিং বিপর্যয়ে আফগানদের বিপক্ষে বড় হার বাংলাদেশের

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

শেষ তিন মিনিটে দুই গোল দিয়েও ভারতের কাছে হারল পাকিস্তান

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডে রেকর্ডের ছড়াছড়ি

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগের যে কীর্তিতে মেসিকে ছাড়িয়ে গেলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম