Logo
Logo
×

Advertisement

খেলা

কেন পেনাল্টি পায়নি বায়ার্ন, নিয়ম কী বলছে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ১২:২৩ পিএম

কেন পেনাল্টি পায়নি বায়ার্ন, নিয়ম কী বলছে

Advertisement

টানা দ্বিতীয়বার ইউরোপের শীর্ষ শিরোপার খুব কাছে পৌঁছে গেছে পিএসজি। চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে বায়ার্ন মিউনিখকে ৬-৫ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফরাসি জায়ান্টরা।

প্রথম লেগে ৫-৪ গোলের জয় নিয়ে এগিয়ে ছিল পিএসজি। ফিরতি লেগে উসমান দেম্বেলের গোলে শুরুতেই পিছিয়ে পড়ে বায়ার্ন। পরে যোগ করা সময়ে হ্যারি কেইন গোল করে ম্যাচ ১-১ এ শেষ করলেও, দুই লেগ মিলিয়ে এক গোলের ব্যবধানে ফাইনালে উঠে যায় পিএসজি।

তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে একটি বিতর্কিত হ্যান্ডবল সিদ্ধান্ত। বক্সের ভেতরে সতীর্থের ক্লিয়ার করা বল গিয়ে লাগে জোয়াও নেভেসের হাতে। বায়ার্নের খেলোয়াড়রা পেনাল্টির দাবি তুললেও রেফারি জোয়াও পেদ্রো পিনহেইরো সেই আবেদন নাকচ করে দেন, যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়।

বায়ার্ন শিবির ও সমর্থকরা সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করলেও কিছু ফুটবল বিশেষজ্ঞ রেফারির পক্ষেই মত দিয়েছেন। তাদের মতে, নিয়ম অনুযায়ী সতীর্থের কাছ থেকে আসা বল অপ্রত্যাশিতভাবে হাতে লাগলে সেটিকে পেনাল্টি হিসেবে ধরা হয় না।

বিবিসি স্পোর্টসের ডেল জনসন এবং সাবেক এলিট প্যানেল রেফারি অ্যান্ডি ডেভিসের মতে, নিয়ম অনুযায়ী এটি পেনাল্টি হয় না।

জনসন ব্যাখ্যা করে বলেন, ‘ভিতিনহা যখন বল ক্লিয়ার করেন, নেভেসের পক্ষে বোঝা সম্ভব ছিল না বল তার দিকেই আসবে। নিয়ম অনুযায়ী, যদি নিজের দলের খেলোয়াড়ের কাছ থেকে বল এসে হাতে বা বাহুতে লাগে, তবে তা হ্যান্ডবল হিসেবে গণ্য হবে না। এক্ষেত্রে হাত শরীর থেকে দূরে থাকলেও পেনাল্টি দেওয়া উচিত নয়।’

সব বিতর্ক পেছনে ফেলে এখন ফাইনালের অপেক্ষায় পিএসজি। গতবারের চ্যাম্পিয়নরা এবারও শিরোপা ধরে রাখার লক্ষ্যেই আর্সেনালের বিপক্ষে মাঠে নামবে। তাদের আক্রমণাত্মক পারফরম্যান্স ফাইনালের আগে প্রতিপক্ষের জন্য বড় সতর্কবার্তা হয়ে উঠেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন

৪৯ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিলেন কেইন

তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক স্মরণীয় করল কোমো

বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেক স্মরণীয় করল কোমো

কোমোর স্বপ্নের অভিষেক, ইউনাইটেডের প্রত্যাবর্তনের রাতে জিতল বায়ার্নও

কোমোর স্বপ্নের অভিষেক, ইউনাইটেডের প্রত্যাবর্তনের রাতে জিতল বায়ার্নও

এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

এমবাপ্পেকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের নতুন কীর্তি

দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

চ্যাম্পিয়ন্স লিগ দ্বিতীয় ম্যাচডেতে ইংলিশ প্রিমিয়ার লিগের দাপট

আরও পড়ুন

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম