Logo
Logo
×
   

খেলা

দারুণ লড়ে ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ডের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০৭:০২ এএম

দারুণ লড়ে ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ডের

ইরান অবশেষে মাঠে নামছে৷ যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক টানাপোড়েন খেলার অঙ্গনেও চলে আসছিল। এক পর্যায়ে তাদের বিশ্বকাপে খেলা নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। এরপর খেলতে এলেও নানা বিধিনিষেধে বেধে রাখা হয়েছে তাদের। সেসব একপাশে রেখে আজ সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই নিউজিল্যান্ডের মুখোমুখি ইরান। 

এই ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে। 

১৬ জুন ২০২৬, ০৩:০৩ এএম

দারুণ লড়ে ২-২ গোলে ড্র ইরান-নিউজিল্যান্ডের

৬৩ মিনিটে সমতাসূচক গোলের পর থেকে দুই দলই একের পর এক আক্রমণ করে গেছে। তবে গোলের দেখা কোনো দলই পায়নি। ফলে ২-২ গোলে ড্রয়ে শেষ হলো জি গ্রুপের এই ম্যাচ।


১৬ জুন ২০২৬, ০২:৩৪ এএম

এবার ইরান জবাবটা দিল ৮ মিনিটে, ম্যাচে আবারও সমতা

প্রথম গোলের জবাবটা দিতে ইরান সময় নিয়েছিল ২৭ মিনিট। দ্বিতীয় গোলের জবাবটা ৮ মিনিটেই দিল তারা।

রামিন রেজাইয়ান প্রথম বার গোল করে সমতায় ফিরিয়েছিলেন, এবারও তিনিই ত্রাতা। ভূমিকাটা অবশ্য আলাদা। তার দারুণ এক ক্রসে মাথা ছুঁইয়ে দিয়েছিলেন মোহামেদ মুহিবি। সেটা গোলরক্ষক ক্রোকোম্বেকে ফাঁকি দিয়ে বারপোস্টে লেগে জড়াল জালে। ম্যাচে সমতা ফিরল আবার।

১৬ জুন ২০২৬, ০২:৩০ এএম

জবাবের খোঁজে ইরান

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর ইরান দ্রুত জবাব দিয়েছিল এবং জাস্টের দ্বিতীয় গোলের পরেও তারা একই কাজটা করছে। ৫৭ মিনিটে গোলমুখের জটলার মধ্যে ইরান তাড়াহুড়ো করে দুটি শট নেওয়ার সুযোগ পায়, কিন্তু গোলরক্ষক ম্যাক্স ক্রোকোম্ব দুর্দান্তভাবে দাঁড়িয়ে দ্বিতীয় শটটি রুখে দেন এবং দ্রুত বলটি নিরাপদ দূরত্বে ঠেলে দেন।

১৬ জুন ২০২৬, ০২:২৪ এএম

জাস্টের দ্বিতীয় গোল, আবারও এগিয়ে গেল নিউজিল্যান্ড

ক্রিস উডের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বলটা নিয়ে বক্সে ঢুকে পড়েছিলেন এলিজাহ জাস্ট। সেখান থেকে ইরান গোলরক্ষকে ফাঁকি দিয়ে তিনি বল জড়ালেন জালে। ম্যাচের ৫৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পেয়ে গেল নিউজিল্যান্ড। বিশ্বকাপে প্রথম জয় তুলে নেওয়া থেকে আর মাত্র ৩৫ মিনিটের দূরত্বে অল হোয়াইটরা!

১৬ জুন ২০২৬, ০২:১৫ এএম

গ্যালারিতে মিনাব স্মরণ

গ্যালারিতে মিনাব স্মরণ

গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল ইরানে। প্রথম দিনের সেই হামলার একটি লক্ষ্যবস্তু ছিল মিনাবের শাহজারেহ তাইয়েবেহ স্কুলও। সেই নিহত ১৬৮ জন স্কুলছাত্রকে সম্মান জানিয়ে বিশ্বকাপ যাত্রার সময় মেহদি তারেমিরা ব্যাজ লাগিয়েছিলেন নিজেদের স্যুটে। ম্যাচের আগেও এ নিয়ে ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক মেহদি তাজ। 

আজ ম্যাচেও মিনাব স্কুলে নিহত ১৬৮ শিক্ষার্থীকে স্মরণ করেছেন ইরান সমর্থকরা। সোফি স্টেডিয়ামের গ্যালারিতে মিনাব ১৬৮ লেখা একটি ব্যানারের দেখা মিলেছে আজ।

১৬ জুন ২০২৬, ০১:৫৯ এএম

সমতায় থেকে বিরতিতে ইরান-নিউজিল্যান্ড

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। শুরুর দিকে পাওয়া গোলের পর মোমেন্টাম পেয়ে গিয়েছিল তারা। তবে ইরানও তাদের পায়ের তলার মাটি সরে যেতে দেয়নি। প্রতি আক্রমণে বারবার হানা দিয়েছে কিউই বিপদসীমায়। ৩২ মিনিটে ফিরিয়েছে সমতা। এরপর একবার বল জালে জড়ালেও গোল পায়নি অফসাইডের কাটায়। ফলে সমতায় থেকেই বিরতিতে যাচ্ছে দুই দল।

১৬ জুন ২০২৬, ০১:৫৬ এএম

অফসাইডে গোল বাতিল, এগিয়ে যাওয়া হলো না ইরানের

প্রথমার্ধের যোগ করা সময়ে ৩৫ গজ দূর থেকে ফ্রি কি পেয়েছিল ইরান। সেখান থেকে আলি নেমাতি মাথা ছুঁইয়ে বল জালেও জড়িয়েছিলেন। তবে তা বাতিল হলো। ফ্রি কিক নেওয়ার আগে অফসাইডে চলে গিয়েছিলেন ইরানের এই ডিফেন্ডার।

গোল হতে হতেও হলো না তাদের!

১৬ জুন ২০২৬, ০১:৪৮ এএম

লস অ্যাঞ্জেলেস নয়, খেলা যেন হচ্ছে তেহরানে!

লস অ্যাঞ্জেলেস নয়, খেলা যেন হচ্ছে তেহরানে!

ম্যাচের ভেন্যু ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়াম। এই ম্যাচে কাগজে কলমে ‘হোম’ টিম ইরান। 

তবে ইরানের সমর্থকরা সেই ‘কাগজে-কলমে’ কথাটিকে যেন মুছেই দিতে চাইছেন। পুরো গ্যালারিতে তাদের উপস্থিতিই বেশি। প্রথম গোলের পর তাদের কোলাহল যেন কমে এসেছিল। তবে রামিনের গোলের পরই সে আওয়াজ ফিরল স্বরূপে।

তাতে মুহূর্তের জন্য মনে হচ্ছিল, খেলা যেন লস অ্যাঞ্জেলেসে নয়, হচ্ছে তেহরানের আজাদি স্টেডিয়ামে!

১৬ জুন ২০২৬, ০১:৩৮ এএম

৩২ মিনিটে সমতায় ফিরল ইরান

৩২ মিনিটে সমতায় ফিরল ইরান

বক্সের ভেতর জটলার মধ্যে শট নিতে চেয়েছিলেন মোগানলু। তার শট ডিফ্লেক্টেড হয়ে চলে যায় রামিন রেজাইয়ানের কাছে। তিনি নিউজিল্যান্ড গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বকে ফাঁকি দিয়ে বল জড়ান জালে। ৩২তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় ইরান।

১৬ জুন ২০২৬, ০১:৩৫ এএম

ফাঁকা জালে বল জড়াতে পারল না ইরান

দারুণ এক সুযোগই এসেছিল!
নিউজিল্যান্ড গোলরক্ক
ক বল নিয়ে বেরিয়ে এসেছিলেন তাদের বাম পাশে বক্সের বাইরে। তাকে প্রেস করে বল জিতে নিয়েছিল ইরান, সামনে ছিলেন শুধু নিউজিল্যান্ড ডিফেন্ডাররা। বক্সের বাইরে হাফ স্পেসে বলটা পেয়েই শট নেয় ইরান। তবে বল চলে যায় বক্সের অনেক বাইরে দিয়ে।

১৬ জুন ২০২৬, ০১:৩১ এএম

এগিয়ে থেকে হাইড্রেশন ব্রেকে নিউজিল্যান্ড

আক্রমণ বেশি করেছে ইরান, একবার খুব কাছে গিয়েও ফিরতে হয়েছে বারপোস্টের কাটায় আটকে। তবে কাজের কাজটা নিউজিল্যান্ডই করেছে। ৫ মিনিটে করা জাস্টের একমাত্র গোলে এগিয়ে থেকে হাইড্রেশন ব্রেকে গেছে অল হোয়াইটসরা।

১৬ জুন ২০২৬, ০১:২৮ এএম

ইরানের পথ আগলে দাঁড়াল বারপোস্ট

১৬তম আন্তর্জাতিক গোল আর ইরানের সমতাসূচক গোলের খুব কাছে চলে এসেছিলেন মেহদি তারেমি। দারুণ গতি নিয়ে প্রতি আক্রমণে উঠে এসেছিল ইরান। এক পর্যায়ে তৈরি হয়েছিল ৩ বনাম ২ পরিস্থিতিও। তবে শেষমেশ জোন ১৪ থেকে গোলে শটটা নিজেই নেন তারেমি। তার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও তার পথ আগলে দাঁড়ায় বারপোস্ট। গোলের খুব কাছে গিয়েও ফিরে আসতে হলো ইরানকে!

১৬ জুন ২০২৬, ০১:২১ এএম

দ্বিতীয় গোলের খুব কাছে গিয়ে ফিরল নিউজিল্যান্ড

শুরুতে গোল করে রক্ষণ কাজে বসে যায়নি নিউজিল্যান্ড। দ্বিতীয় গোলের খুব কাছে চলে গিয়েছিল। তবে ইরান রক্ষণ তা ভালোভাবেই সামলে নিল এবার।

১৬ জুন ২০২৬, ০১:১৫ এএম

৫ মিনিটেই এগিয়ে গেল নিউজিল্যান্ড

৫ মিনিটেই এগিয়ে গেল নিউজিল্যান্ড

শুরুর ৪ মিনিটে ৩ আক্রমণ করে ইরান জানান দিচ্ছিল তারাই ফেভারিট। তবে ৫ মিনিটের মাথায় জাস্টের গোলে দৃশ্য বদলে গেল। নিউজিল্যান্ডই এগিয়ে গেল উলটো!

অনেকটা ধারার বিপরীতে আক্রমণে উঠেছিল কিউইরা। সেখান থেকে এলিজাহ জাস্ট সুযোগ পেয়েই বল জড়ালেন ইরানের জালে।  

১৬ জুন ২০২৬, ০১:০৯ এএম

প্রথম মিনিটেই আক্রমণে ইরান

কিক অফ করেছিল নিউজিল্যান্ড৷ তবে ইরান প্রথম থেকেই ছেঁকে ধরেছে তাদের৷ বলের দখল নিয়ে শুরুর মিনিটেই প্রতিপক্ষ বিপদসীমায় চলে এসেছে দলটি। তবে এই আক্রমণ নিউজিল্যান্ড রক্ষণ সামলে নিয়েছে কোনোরকমে। 

১৬ জুন ২০২৬, ০১:০৮ এএম

নির্ধারিত সময়ের ৫ মিনিট পর শুরু হলো খেলা

খেলা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় সকাল ৭টায়। সে খেলা শুরু হচ্ছে ৫ মিনিট পর। বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচই এমনভাবে খানিকটা দেরিতে শুরু হচ্ছে। কেন এমন হচ্ছে? জানতে ক্লিক করুন এখানে

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম