যে কারণে আলজেরিয়ার গোলরক্ষক মুখে মাস্ক পরেছিলেন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৫৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা–আলজেরিয়া ম্যাচে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান কালো মাস্ক পরে মাঠে নেমে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছেন। অনেকেই এটিকে স্টাইল ভেবে নিলেও আসলে এর পেছনে রয়েছে গুরুতর ইনজুরির বিষয়।
জানা গেছে, গত এপ্রিলের শেষ দিকে স্প্যানিশ ক্লাব গ্রানাডার হয়ে খেলতে গিয়ে এক সংঘর্ষে তার চোয়াল ও থুতনিতে আঘাত লাগে এবং পরে মুখের হাড়ে ফ্র্যাকচার ধরা পড়ে। সাধারণত এ ধরনের চোটে দীর্ঘ সময় বিশ্রাম ও অস্ত্রোপচারের প্রয়োজন হয়।
তবে বিশ্বকাপে খেলার লক্ষ্য থাকায় তিনি বড় ধরনের সার্জারি পিছিয়ে দেন। চিকিৎসকদের পরামর্শে তার জন্য বিশেষ কার্বন ফাইবারের একটি সুরক্ষামূলক ফেস মাস্ক তৈরি করা হয়, যা আঘাতের চাপ ছড়িয়ে দিয়ে মুখের ক্ষতিগ্রস্ত অংশকে সুরক্ষা দেয়।
উল্লেখ্য, লুকা জিদান ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার জিনেদিন জিদানের ছেলে। ফ্রান্সে জন্ম হলেও পারিবারিকভাবে আলজেরিয়ার সঙ্গে সম্পর্ক থাকায় লুকা আলজেরিয়া জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। এখন ইনজুরির পরও এই মাস্ক পরে তিনি দলের গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

