Logo
Logo
×
   

Advertisement

খেলা

যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে জয় তুলে নিল কলম্বিয়া

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৭:৫৭ এএম

যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে জয় তুলে নিল কলম্বিয়া

Advertisement

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হলো কলম্বিয়ার ও উজবেকিস্তান। ম্যাচের বিস্তারিত ও লাইভ আপডেট জানতে যুগান্তরের সঙ্গেই থাকুন।

Advertisement

১৮ জুন ২০২৬, ০৪:০৪ এএম

যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে জয় তুলে নিল কলম্বিয়া

যোগ করা সময়ে ব্যবধান বাড়িয়ে জয় তুলে নিল কলম্বিয়া

যোগ করা সময়ে কলম্বিয়ার হয়ে ব্যবধান আরও বাড়ান জামিন্টন কাম্পাজ। কর্নার এরিয়া থেকে পাওয়া ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান তিনি।

এতে ৩-১ গোলে উজবেকিস্তানকে হারিয়ে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পূর্ণ পয়েন্ট আদায় করে নিল কলম্বিয়া।

১৮ জুন ২০২৬, ০৩:২৯ এএম

দিয়াজের গোলে এগিয়ে গেল কলম্বিয়া

দিয়াজের গোলে এগিয়ে গেল কলম্বিয়া

গোল হজম করার পাঁচ মিনিটের মধ্যেই দলকে আবারও লিডে নিলেন লুইস দিয়াজ। তার দারুণ এক গ্রাউন্ডেড শট উজবেকিস্তান গোলকিপারের হাত গলিয়ে বের হয়ে জালে জড়ায়।

কলম্বিয়া ২-১ উজবেকিস্তান (৬৫' মিনিট)

১৮ জুন ২০২৬, ০৩:২৩ এএম

সমতায় ফিরল উজবেকিস্তান

৬০ মিনিটে কলম্বিয়ার গোলকিপার ভারগাসের ভুল ভালোমতই কাজে লাগাল উজবেকিস্তান। গোল করে দলকে সমতায় আনলেন আব্বোসবেক ফাইজুলায়েভ।

১৮ জুন ২০২৬, ০২:৫৩ এএম

হাফটাইম, কলম্বিয়া ১-০ উজবেকিস্তান

হাফটাইম, কলম্বিয়া ১-০ উজবেকিস্তান
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল কলম্বিয়া। দলের হয়ে দুর্দান্ত গোলটি করেছেন দানিয়েল মুনোজ। লুইস দিয়াজের বাড়ানো বল ভলির মাধ্যমে জালে জড়ান তিনি।

১৮ জুন ২০২৬, ০২:৪৫ এএম

লিড পেল কলম্বিয়া

লুইজ দিয়াজের অ্যাসিস্ট থেকে ৪১তম মিনিটে গোল আদায় করলেন কলম্বিয়ার দানিয়েল মুনোজ।

১৮ জুন ২০২৬, ০২:২৫ এএম

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র

ম্যাচের ২৩তম মিনিটে চলছে প্রথম হাইড্রেশন ব্রেক। এখন পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল।

১৮ জুন ২০২৬, ০২:১৬ এএম

শুরুতেই হলুদ কার্ড দেখলেন কলম্বিয়ার ডিফেন্ডার

শুরুতেই হলুদ কার্ড দেখলেন কলম্বিয়ার ডিফেন্ডার

ম্যাচের সপ্তম মিনিটেই ফাউল করায় কলম্বিয়ার ডিফেন্ডার জোহান মোহিকাকে হলুদ কার্ড দেখালেন রেফারি।

১৮ জুন ২০২৬, ০২:১০ এএম

এক নজরে দুই দলের একাদশ

কলম্বিয়া একাদশ
কামিলো ভার্গাস (গোলকিপার), দানিয়েল মুনোজ, দাভিনসন সানচেজ, ঝন লুকুমি, জোহান মোহিকা, জেফারসন লের্মা, গুস্তাভো পুয়ের্তা, জেফারসন লের্মা, জন আরিয়াস, হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজ, লুইস সুয়ারেজ।
উজবেকিস্তান একাদশ
উতকির ইউসুপভ, রুস্তামজন আশুরমাতভ, আবদুল্লা আবদুল্লায়েভ, শেরজদ নাসরুল্লায়েভ, আবদুকোদির খুসানভ, ওতাবেক শুকুরভ, আকমাল মজগভই, আব্বোসবেক ফাইজুলায়েভ, বেখরুজ কারিমভ, এলদোর শমুরদভ, ওস্তন উরুনভ।

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম