Logo
Logo
×

Advertisement

খেলা

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ।

Advertisement

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। উজবেকিস্তানে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক দলকে ২-১ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। এ পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে স্বাগতিক উজবেকিস্তানের।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বাংলাদেশ। তৃতীয় মিনিটে পূর্ণিমা মারমার দারুণ ক্রস থেকে গোল করে দলকে লিড এনে দেন আলমিনা। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৭ মিনিটে সমতায় ফেরে উজবেকিস্তান।

এরপর ম্যাচে দুই দলই সমানতালে লড়াই চালিয়ে যায়। শেষ পর্যন্ত নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকলেও নাটকীয়তা জমে ওঠে যোগ করা সময়ে। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে মিডফিল্ড থেকে আসা বল ধরে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে জয়সূচক গোল করেন রুনা আক্তার। তার গোলে ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

এইচ গ্রুপে বাংলাদেশ, উজবেকিস্তান ও ফিলিপাইন রয়েছে। গ্রুপের প্রথম ম্যাচে ফিলিপাইন ৪-০ গোলে উজবেকিস্তানকে হারিয়েছিল। ফলে বাংলাদেশ আজ জয় পেলেও গোল ব্যবধানে ফিলিপাইনের পিছিয়ে রয়েছে। তাই ১১ অক্টোবর দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের সামনে একটাই লক্ষ্য—জয়। কারণ ম্যাচটি ড্র হলে উভয় দলের পয়েন্ট সমান চার হলেও উন্নত গোল ব্যবধানে ফিলিপাইনই জায়গা করে নেবে চূড়ান্ত পর্বে।     

ম্যাচ শেষে বাফুফের পাঠানো ভিডিও বার্তায় বাংলাদেশ দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘মেয়েরা তিন পয়েন্ট এনে দিয়েছে, এতে আমি খুশি। তবে আমরা পরিকল্পনা অনুযায়ী পুরোপুরি খেলতে পারিনি। নিজেদের ভুল থেকেই গোল হজম করতে হয়েছে। ফিলিপাইনের বিপক্ষে আরও ভালো খেলতে হবে।’

ফিলিপাইনকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে উল্লেখ করে টিটু জানান, তাদের খেলা বাংলাদেশ দল পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, ‘আমরা তাদের ম্যাচ দেখেছি। তাদের খেলার ধরন ও শক্তি সম্পর্কে ধারণা পেয়েছি। এখন নিজেদের আরও উন্নতি করতে হবে। ম্যাচের আগে দুই দিন সময় আছে। আগামীকাল রিকভারি এবং পরের দিন অনুশীলনের মাধ্যমে প্রস্তুতি নেব।’

এখন বাংলাদেশের সব মনোযোগ ১১ অক্টোবরের ম্যাচে। মূল পর্বের টিকিট নিশ্চিত করতে ফিলিপাইনের বিপক্ষে জয়ের বিকল্প নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

এশিয়ার ফুটবলে আসছে ‘নেশনস লিগ’, নতুন বাস্তবতা বাংলাদেশেরও

এশিয়ার ফুটবলে আসছে ‘নেশনস লিগ’, নতুন বাস্তবতা বাংলাদেশেরও

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

আরও পড়ুন

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ

পাকিস্তানের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

মেসির বিদায়ে গভীর অর্থনৈতিক সংকটে আর্জেন্টিনা ফুটবল

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম