Logo
Logo
×

Advertisement

খেলা

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:০১ পিএম

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

সংগৃহীত

Advertisement

একদিকে মাঠে নয় গোলের ক্ষত। অন্যদিকে মাঠের বাইরের এক ছবি। ফিফা আসিয়ান কাপে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯-২ গোলে হারের পর যেন নতুন করে অস্বস্তির দরজা খুলেছে জাতীয় ফুটবলে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে নাইট ক্লাবে দেখা গেছে। এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে দুই ফুটবলারের দাবি, ছবিটি পুরোনো; ইন্দোনেশিয়া ম্যাচের পরের নয়।

বিষয়টি নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। রোববার জাতীয় ক্রীড়া পরিষদ টাওয়ারের সভাকক্ষে এশিয়ান গেমসে পদকজয়ী উশু খেলোয়াড় জিন্নাত আক্তারকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান, অভিযোগের তদন্ত হবে। 

প্রমাণিত হলে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্রীড়া ভাতাও বাতিল করা হবে। প্রতিমন্ত্রীর কথায় হতাশার সঙ্গে ছিল ক্ষোভও। তিনি বলেন, ‘ফুটবলের ফলাফল এমনিতেই খুব খারাপ হয়েছে। তার ওপর এই অভিযোগ। আমি খুব হতাশ হয়েছি।’ 

শুধু দুই ফুটবলার নন, ওই সময়ে জাতীয় দলের ম্যানেজমেন্টে কারা ছিলেন, তাদের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি। নয় গোল হজমের পর রাতের অন্ধকারে নাইট ক্লাব-ছবিটি সত্যি হলে প্রশ্নটা শুধু দুই ফুটবলারকে ঘিরে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো দলের পেশাদারিত্ব ও ব্যবস্থাপনার দিকে। 

তিনি বলেন, ‘কোথায় ছিল তার ম্যানেজমেন্ট। কারা দায়িত্বে ছিল। যারা নাইট ক্লাবে গিয়েছেন তাদের বিরুদ্ধে ডেফিনেটলি ডিসিপ্লিনারি অ্যাকশান হবে।’ 

আন্তর্জাতিক ফুটবলে যেখানে একটি ম্যাচের আগে খেলোয়াড়দের ঘুম, খাবার, বিশ্রাম ও পুনরুদ্ধার পর্যন্ত পরিকল্পনার অংশ, সেখানে ম্যাচের পর দলের শৃঙ্খলা নিয়ে এমন অভিযোগে উঠতেই পারে প্রশ্ন। তবে অভিযোগ আর সত্য এক নয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ছবি কখন তোলা, কোথায় তোলা এবং কোন প্রেক্ষাপটে তোলা তা তদন্ত ছাড়া নিশ্চিত হওয়ার সুযোগ নেই। দুই ফুটবলারও দাবি করেছেন, ছবিটি পুরোনো। ফলে এখন সবচেয়ে জরুরি হয়ে উঠেছে প্রকৃত তথ্য খুঁজে বের করা। 

তিনি জানান, ‘যারা নাইট ক্লাবে গিয়েছেন এমন অভিযোগ প্রমাণিত হলে শৃঙ্খলাভঙ্গের জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি ক্রীড়া ভাতার আওতায় থাকেন, তাহলে তা বাতিল করা হবে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এশিয়ার ফুটবলে আসছে ‘নেশনস লিগ’, নতুন বাস্তবতা বাংলাদেশেরও

এশিয়ার ফুটবলে আসছে ‘নেশনস লিগ’, নতুন বাস্তবতা বাংলাদেশেরও

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

নাইট ক্লাব কাণ্ডে বিপাকে সাদ-সোহেল

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে কড়া বার্তা ম্যানেজার বাবুর

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও নিয়ে মুখ খুললেন সেই নারী

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

৯ গোল খেয়ে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল

আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

প্রতিমন্ত্রী আমিনুল আ.লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে

আরও পড়ুন

১৪ মিনিটে ৪ গোল, অবিশ্বাস্য কামব্যাকের রহস্য জানালেন জিদান

১৪ মিনিটে ৪ গোল, অবিশ্বাস্য কামব্যাকের রহস্য জানালেন জিদান

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

নাইটক্লাব কাণ্ডে ম্যানেজমেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিদায়ী ম্যাচে মেসি পেনাল্টি পেলে কী করবেন, জানালেন বেনিন গোলরক্ষক

বিদায়ী ম্যাচে মেসি পেনাল্টি পেলে কী করবেন, জানালেন বেনিন গোলরক্ষক

২০৮ ম্যাচ, ১২৫ গোল, ১ বিশ্বকাপ: আর্জেন্টিনায় মেসির যত ইতিহাস

২০৮ ম্যাচ, ১২৫ গোল, ১ বিশ্বকাপ: আর্জেন্টিনায় মেসির যত ইতিহাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম