Logo
Logo
×

Advertisement

খেলা

নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১০:৩৪ এএম

নবাগত উজবেকিস্তানকে হারিয়ে কলম্বিয়ার শুভসূচনা

লুইস দিয়াজের গোলেই এগিয়ে যায় কলম্বিয়া। সংগৃহীত ছবি

Advertisement

বিশ্বকাপে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়েছে উজবেকিস্তান। বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের প্রথম গোলের দেখা পেয়েছে তারা, তবে শেষ পর্যন্ত জয় বা ড্র কোনোটির দেখা পাওয়া হয়নি। লুইস দিয়াজের অনুপ্রেরণায় দাপুটে ফুটবল খেলে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে অভিজ্ঞ কলম্বিয়া।

শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে কলম্বিয়া। লাতিন আমেরিকানদের ধারাবাহিক আক্রমণের মুখে চাপে পড়ে উজবেকিস্তান। তবে প্রথম গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৪০তম মিনিট পর্যন্ত। লুইস দিয়াজের নিখুঁত পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ড্যানিয়েল মুনোজ।

প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা উজবেকিস্তান দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায়। এর ফলও পায় তারা। ৬০তম মিনিটে আব্বোসবেক ফাইজুলায়েভের গোলে ম্যাচে সমতা ফেরায় দলটি। একই সঙ্গে এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে উজবেকিস্তানের প্রথম গোল।

তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরই কলম্বিয়াকে আবারও এগিয়ে দেন লুইস দিয়াজ।

এরপর ম্যাচের যোগ করা সময়ে জ্যামিন্টন ক্যাম্পাজ তৃতীয় গোলটি করলে উজবেকিস্তানের হার নিশ্চিত হয়।

এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। অন্যদিকে, বিশ্বকাপে প্রথম গোলের স্মরণীয় মুহূর্ত সঙ্গী হলেও হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে হলো উজবেকিস্তানকে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

অবসরে গেলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকা

অবসরে গেলেন ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী তারকা

আরও পড়ুন

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

বিতর্কের মুখে এবার ক্ষমা চাইলেন এমবাপ্পে

বিতর্কের মুখে এবার ক্ষমা চাইলেন এমবাপ্পে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম