Logo
Logo
×

Advertisement

খেলা

মেজর টুর্নামেন্টে পাঁচ বছর ধরে ‘পেনাল্টি’ ছাড়া গোল পাননি রোনালদো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ১১:৫১ এএম

মেজর টুর্নামেন্টে পাঁচ বছর ধরে ‘পেনাল্টি’ ছাড়া গোল পাননি রোনালদো

Advertisement

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ ছন্দে ছিলেন বর্তমান সময়ের প্রায় সকল তারকা ফুটবলাররাই। যার মধ্যে লিওনেল মেসি করেছেন হ্যাটট্রিক। এছাড়া কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন ও আর্লিং হালান্ড করেছেন জোড়া গোল। ব্রাজিলের ভিনিসিয়ুসও গোলের দেখা পেয়েছেন।

অন্যদিকে প্রত্যাশার পূর্ণ প্রতিফলন ঘটাতে পারেনি পর্তুগাল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে তারা। তবে ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর পারফরম্যান্স।

পুরো ম্যাচজুড়েই নিজেকে মেলে ধরতে পারেননি পর্তুগিজ মহাতারকা। প্রথমার্ধে যেমন ছিলেন নিষ্প্রভ, দ্বিতীয়ার্ধেও তেমন কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হন তিনি। ম্যাচজুড়ে কয়েকবার বলের দখল পেলেও প্রতিপক্ষের গোলমুখে কার্যকর কোনো শট নিতে পারেননি রোনালদো।

উল্টো বেশ কিছু সম্ভাবনাময় সুযোগ নষ্ট করায় হতাশ হয়েছেন তার ভক্ত-সমর্থকরা। শেষ পর্যন্ত জয় না পেয়ে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পর্তুগালকে।

এই ম্যাচে গোলের দেখা না পাওয়ায় বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা আরও দীর্ঘ হয়েছে। ২০২২ বিশ্বকাপে ঘানার বিপক্ষে পেনাল্টি থেকে গোল করার পর বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ মিলিয়ে টানা ১০ ম্যাচে আর কোনো গোল করতে পারেননি তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় আসরে এটিই রোনালদোর দীর্ঘতম গোলশূন্য সময়। এছাড়া ওপেন প্লে থেকে সর্বশেষ গোলের দেখা পেয়েছিলেন ইউরো ২০২০ (আসরটি হয়েছিল ২০২১-এ) জার্মানির বিপক্ষে ম্যাচে। অর্থাৎ মেজর টুর্নামেন্টে পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোলের দেখা পাননি রোনালদো! তার মতো বড় ফুটবল তারকা এবং বিশ্বের সেরাদের একজন হিসেবে এই পরিসংখ্যানটি বেশ লজ্জাজনকই বলা যায়।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

রোনালদোকে নিয়ে নতুন ধোঁয়াশা, সঙ্গে আরও এক দুঃসংবাদ পর্তুগালের

রোনালদোকে নিয়ে নতুন ধোঁয়াশা, সঙ্গে আরও এক দুঃসংবাদ পর্তুগালের

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

হ্যাটট্রিক করে ১০০০ গোলের খুব কাছে রোনালদো

হ্যাটট্রিক করে ১০০০ গোলের খুব কাছে রোনালদো

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

টাকার ভোটে মেসির হার, ব্যালন ডি’অরের ‘সেরাদের সেরা’ রোনালদো!

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

আরও পড়ুন

ব্যালন ডি’অর জয়ের আনন্দের পরই পেনাল্টি মিস কেইনের

ব্যালন ডি’অর জয়ের আনন্দের পরই পেনাল্টি মিস কেইনের

পাকিস্তান দলের নায়ক কে এই আরাফাত মিনহাস

পাকিস্তান দলের নায়ক কে এই আরাফাত মিনহাস

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম