Logo
Logo
×

Advertisement

খেলা

সালাহ-জাদুতে ৯২ বছরের অপেক্ষা শেষে ইতিহাস মিশরের

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৯:১৫ এএম

সালাহ-জাদুতে ৯২ বছরের অপেক্ষা শেষে ইতিহাস মিশরের

সংগৃহীত

Advertisement

বিশ্বকাপের গ্রুপ জি-তে বড় চমক দেখাল মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল মোহামেদ সালাহর দল, বিশ্বকাপের মঞ্চে তুলে নিয়েছে নিজেদের ইতিহাসের প্রথম জয়। তাতে বেলজিয়ামকে টপকে তারা চলে এসেছে গ্রুপের শীর্ষেও।

ম্যাচের শুরুটা মোটেও ভালো হয়নি মিশরের জন্য। মাত্র ১৫ মিনিটে কর্নার থেকে মাথা ছুঁইয়ে গোল করলেন নিউজিল্যান্ডের ফিন সারম্যান। সেই লিড নিয়েই বিরতিতে যায় কিউইরা। প্রথমার্ধ শেষে নিউজিল্যান্ড ছিল ইতিহাসের দুয়ারে, কারণ বিশ্বকাপে এর আগে কখনো জেতেনি তারা।

তবে দ্বিতীয়ার্ধে সব হিসাব বদলে দিল মিশর। প্রথমে সমতা ফেরালেন মোস্তাফা জিকো। নিউজিল্যান্ডের গোলরক্ষক ম্যাক্স ক্রকম্বে শট ঠেকিয়ে দিয়েছিলেন, কিন্তু বলটা তার হাতে লেগে জালে জড়িয়ে গেল। স্কোর হলো ১-১।

এরপর সালাহর পালা। শুরু থেকেই তাকে দুজন ডিফেন্ডার দিয়ে আটকে রাখা হয়েছিল। পাসিং লেনও বন্ধ ছিল। তবে শেষমেশ গা ঝাড়া দিলেন এই তারকা। জিকোর মাইনাস করা বলটা বক্সের ভেতর পেয়ে ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়ালেন সালাহ। মিশর এগিয়ে গেল ২-১ গোলে।

এরপর দুই গোলে পিছিয়ে পড়ে একটা গোলের জন্য হন্যে হয়ে আক্রমণ করতে থাকে নিউজিল্যান্ড। কিন্তু মিশরের রক্ষণ সেই আক্রমণ ঠেকিয়ে দেয়। শেষ দিকে বদলি হিসেবে মাঠে নামেন মাহমুদ হাসান ত্রেজেগে। মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যে তৃতীয় ছোঁয়াতেই গোল পেলেন তিনি। ম্যাচের ফলাফল হলো ৩-১।

এই জয়ে ইতিহাস গড়ল মিশর। ১৯৩৪ সালের বিশ্বকাপে হাঙ্গেরির বিপক্ষে জোড়া গোল করেছিল দলটি। তবে সেই ম্যাচে জিততে পারেনি তারা। এরপর বিশ্বকাপে বারবার খেললেও এক ম্যাচে দুটো গোল করতে পারেনি মিশর। সালাহ আর জিকোর গোলে ৯২ বছর পর সেই কীর্তি আবার গড়ল দলটি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

আরও পড়ুন

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

তুরস্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ওনানা

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

রোনালদোর ৯৮২তম গোলের রাতে আল নাসরের সহজ জয়

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

তাজিকিস্তানের ক্লাবকে ৩-১ গোলে হারাল বাংলাদেশের ফর্টিজ

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

ছিটকে গেলেন সাকা, ফিরবেন কবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম