Logo
Logo
×
   

খেলা

ইতিহাস গড়া জয়ের পর মিশরের সামনে যে সমীকরণ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৬ এএম

ইতিহাস গড়া জয়ের পর মিশরের সামনে যে সমীকরণ

সংগৃহীত

ইতিহাস গড়ে নিউজিল্যান্ডকে হারানোর পর এখন নকআউটের স্বপ্ন দেখছে মিশর। গ্রুপ জি থেকে বিশ্বকাপের নকআউটে যাওয়ার পথের নিয়ন্ত্রণটা এখন মোহামেদ সালাহদের হাতে ভালোভাবেই চলে এসেছে।

২০২৬ বিশ্বকাপে দল বেড়ে হয়েছে ৪৮টি। তাই প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি পরের রাউন্ডে যাবে। এর পাশাপাশি সেরা আট তৃতীয় দলও সুযোগ পাবে। ফলে মিশর হারলেও নকআউটের পথ পুরোপুরি উন্মুক্ত।

জয় পেলে কী হবে
ইরানকে হারাতে পারলে মিশরের পয়েন্ট হবে ৭। তখন গ্রুপের শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে। তবে বেলজিয়াম যদি নিউজিল্যান্ডকে হারায় এবং গোল ব্যবধানে এগিয়ে যায়, তাহলে গ্রুপ চ্যাম্পিয়নের মুকুট বেলজিয়ামের মাথায় উঠতে পারে।

ড্র হলে কী হবে
ড্র করলে মিশরের পয়েন্ট দাঁড়াবে ৫। এই পয়েন্ট নিয়েও সরাসরি নকআউটে যাবে দলটি। তবে গ্রুপে প্রথম না দ্বিতীয় হবে, সেটা নির্ভর করবে বেলজিয়াম বনাম নিউজিল্যান্ড ম্যাচের ফলাফলের উপর। সে ম্যাচটিও ড্র হলে শীর্ষে থেকেই শেষ ৩২-এ যাবে মিশর।

হারলেও আশা আছে
ইরানের কাছে হেরে গেলে মিশরের পয়েন্ট থাকবে ৪। তখন দুটো সম্ভাবনা খোলা থাকবে। প্রথমত, নিউজিল্যান্ড যদি বেলজিয়ামকে হারায় বা ড্র করে, তাহলে গোল ব্যবধানে মিশর গ্রুপে দ্বিতীয় স্থানে থাকতে পারে।

দ্বিতীয়ত, বেলজিয়াম যদি নিউজিল্যান্ডকে হারায়, তাহলে মিশর তৃতীয় হয়ে যাবে। কিন্তু তাতেও সুযোগ শেষ নয়। ৪ পয়েন্ট নিয়ে এবং গোল ব্যবধান শূন্য বা ইতিবাচক থাকলে কোনো দলের সেরা আট তৃতীয় দলের মধ্যে জায়গা পাওয়ার সম্ভাবনা ৯৫ শতাংশেরও বেশি।

সব মিলিয়ে মিশরের সামনে এখন পথ অনেকটাই পরিষ্কার। ইরানের বিপক্ষে একটি জয় বা ড্রই যথেষ্ট নকআউটের টিকিট নিশ্চিত করতে।

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম