Logo
Logo
×

Advertisement

খেলা

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১১:১৩ এএম

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার সামনে পড়তে পারে কেপ ভার্দে

ফাইল ছবি

Advertisement

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে আছে কেপ ভার্দে। দলটা এবারের আসরের নকআউটেও চলে যেতে পারে। সেখানে তাদের দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনার সঙ্গে। তবে এই ম্যাচ হতে হলে দুই দলকেই নিজ নিজ গ্রুপে নির্দিষ্ট অবস্থানে শেষ করতে হবে।

আর্জেন্টিনার হিসাব
আর্জেন্টিনা আছে গ্রুপ জে-তে। তাদের সঙ্গে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। এই ম্যাচআপ তৈরি হতে হলে আর্জেন্টিনাকে গ্রুপ জে-তে প্রথম হতে হবে। তিনটি ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট পেতে হবে তাদের। পয়েন্ট সমান হলে গোল ব্যবধান ও ফেয়ার প্লে পয়েন্ট দিয়ে অবস্থান নির্ধারিত হবে।

কেপ ভার্দের সমীকরণ
কেপ ভার্দে আছে গ্রুপ এইচ-এ। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরব তাদের গ্রুপসঙ্গী। এই ম্যাচআপ তৈরি হতে গেলে কেপ ভার্দেকে গ্রুপে ঠিক দ্বিতীয় হতে হবে।

এর জন্য সৌদি আরবের বিপক্ষে বাকি ম্যাচ জিততে হবে কেপ ভার্দেকে। তবে একই সঙ্গে তারা যদি স্পেনের চেয়ে কম পয়েন্ট পায়, তাহলেই দ্বিতীয় হয়ে শেষ ৩২-এ যেতে পারবে তারা। 

তবে স্পেন যদি উরুগুয়েকে হারিয়ে দেয়, তাহলে সৌদি আরবের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় স্থান নিশ্চিত হয়ে যাবে ছোট্ট দ্বীপদেশটির।

সব মিলিয়ে এই ম্যাচআপ নির্ভর করছে দুই গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের উপর। আর্জেন্টিনার পথটা তুলনামূলক সহজ হলেও কেপ ভার্দের হিসাব বেশ জটিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচে দর্শক ফেরাতে যে পরামর্শ মার্তিনেজের

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

ফিফা র‌্যাংকিংয়ে রেকর্ড গড়ল মরক্কো; ব্রাজিল-আর্জেন্টিনার অবস্থান কত?

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

আরও পড়ুন

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

সাংবাদিকদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে ‘আহত’ মামদানি

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

আর্জেন্টিনা-ইংল্যান্ডকে ‘চিরশত্রু’ বানিয়ে দেওয়া সেই ফকল্যান্ড এবার ইতিহাস গড়ল ক্রিকেটে

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

আইসিসির মোট সম্পদ কত টাকা?

আইসিসির মোট সম্পদ কত টাকা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম