Logo
Logo
×

Advertisement

খেলা

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

সংগৃহীত

Advertisement

এত তাড়াতাড়ি মাঠে ফিরবেন, তা বোধ হয় চিকিৎসকেরাও কল্পনা করেননি, তারা বলেছিলেন অন্তত ৪৫ দিন লাগবেই তার। এমিলিয়ানো মার্তিনেজ তার অনেক আগেই ফিরলেন। চোয়ালের চোট সারিয়ে ফিরে এসেছেন ৩০ দিনেই। তিনি শুধু ফেরেনইনি, রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন। আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি ম্যাচে ক্লিনশিট রাখার রেকর্ড এখন তার। 

মঙ্গলবার কর্দোবার এস্তাদিও মারিও আলবের্তো কেম্পেসে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে শুরু থেকেই খেলেছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। এই ম্যাচে আর্জেন্টিনার জালে বল জড়াতে দেননি, দল জিতেছে ৭-০ গোলে।

চোট কাটিয়ে ফেরার কারণে মুখে সুরক্ষামূলক মাস্ক পরে খেলতে পারেন বলে ধারণা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত মাস্ক ছাড়াই মাঠে নামেন মার্তিনেজ। চিকিৎসকদের সঙ্গে আলোচনার পর নতুন করে চোট পাওয়ার ঝুঁকি নেই বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

দলের অধিনায়কের আর্মব্যান্ডও ছিল তার হাতে। লিওনেল মেসি না থাকায় ক্রিশ্চিয়ান রোমেরোর পর দলের নেতৃত্বের দায়িত্ব ছিল তার কাঁধে। এই ম্যাচে তিনি দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাও রেখেছেন। দিয়েছেন একাধিক সেভ।

প্রথমার্ধের ১৮ মিনিটে সবচেয়ে বড় পরীক্ষার মুখে পড়েন মার্তিনেজ। ডান দিক দিয়ে আক্রমণে উঠে বল বাড়ান কোস্টারিকার খেলোয়াড়েরা। জোসিমার মেন্দেস জেমস বক্সের ভেতর থেকে শট নেন। খুব কাছ থেকে নেওয়া সেই শট ওপরের দিকে হাত বাড়িয়ে ঠেকিয়ে দেন মার্তিনেজ। তার সেই সেভে গ্যালারিতে শুরু হয় ‘দিবু, দিবু’ স্লোগান।

এই ম্যাচে গোল হজম না করায় জাতীয় দলের হয়ে ক্লিনশিটের সংখ্যাও বাড়িয়েছেন মার্তিনেজ। তার ক্লিনশিট এখন ৪৭টি। এত দিন এই রেকর্ড ছিল সার্জিও রোমেরোর একার দখলে। এবার ২৫ ম্যাচ কম খেলেই রোমেরোর পাশে বসেছেন মার্তিনেজ। রোমেরো ৯৬ ম্যাচে ৪৭টি ক্লিনশিট পেয়েছিলেন। মার্তিনেজের লেগেছে মাত্র ৭১ ম্যাচ।

রেকর্ডটি এককভাবে নিজের করে নিতে হলে অপেক্ষা করতে হবে তাকে। আগামী ২০২৭ সালের ২২ থেকে ৩০ মার্চ আর্জেন্টিনার দুটি পর্যন্ত প্রীতি ম্যাচ খেলার সুযোগ রয়েছে। সেই সময় না হলে পরের সুযোগ আসবে ৭ থেকে ১৫ জুন।

তবে বিশ্বরেকর্ডটা গড়তে হলে মার্তিনেজকে পাড়ি দিতে হবে বহুদূর। সর্বোচ্চ ক্লিনশিটের বিশ্বরেকর্ডটা এখন আছে ইকার ক্যাসিয়াসের দখলে। তিনি ১০২টি ক্লিনশিট নিয়ে গিনেস বিশ্বরেকর্ড দখল করে রেখেছেন। 

এই রেকর্ড মার্তিনেজের পক্ষে ভাঙা আপাতত অসম্ভব বলেই মনে হচ্ছে। সেটা করতে হলে মার্তিনেজকে অন্তত ২০৩২ সাল পর্যন্ত খেলতে হবে। ২০২২ বিশ্বকাপের পর থেকে ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত আর্জেন্টিনা সব মিলিয়ে খেলেছে ৪৭টি ম্যাচ। এখানে আবার দুই টুর্নামেন্ট কোপা আমেরিকা আর বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলেছে দলটি। 

২০৩০ বিশ্বকাপের শেষ পর্যন্ত যদি সব ম্যাচেও ক্লিনশিটও রাখেন, এরপরও তার ক্লিনশিট ৯৫ ছাড়াবে না বলেই মনে হচ্ছে। তার ওপর যোগ করুন চোট সমস্যাকে। তার বয়স ৩২ হয়ে গেছে। এই বয়স আরও বেশি চোটে পড়ার, তার ওপর চোয়ালের চোটের মতো উটকো হলে তো কথাই নেই। সব মিলিয়ে আপাতত তার এই রেকর্ডটা ভাঙাকে বেশ দুরূহ ঠেকছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

আর্জেন্টিনাকে আইনি নোটিশ পাঠাচ্ছেন মেসি

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

আর্জেন্টিনাকে বড় সুখবর দিলেন কোচ

মেসিকে এবার নতুন ভূমিকায় দলে চাইছেন স্কালোনি

মেসিকে এবার নতুন ভূমিকায় দলে চাইছেন স্কালোনি

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে আঘাত, মারা গেলেন ১৮ বছর বয়সি ফুটবলার

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে আঘাত, মারা গেলেন ১৮ বছর বয়সি ফুটবলার

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

মেসি নেই, গ্যালারিও ফাঁকা: নতুন যুগে নতুন বাস্তবতায় আর্জেন্টিনা

আরও পড়ুন

ওয়ার্নার-খাজার অভিযোগে নতুন করে খুলছে অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ ফাইল

ওয়ার্নার-খাজার অভিযোগে নতুন করে খুলছে অস্ট্রেলিয়ার ‘স্যান্ডপেপার’ ফাইল

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

রোমেরোর কীর্তি ছুঁলেন মার্তিনেজ, বিশ্বরেকর্ড গড়তে কী করতে হবে?

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

বৈরিতা ভুলে একে অন্যকে ‘গার্ড অফ অনার’ দিল পাকিস্তান ও ভারত

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম