Logo
Logo
×

Advertisement

খেলা

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:০৩ পিএম

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী

Advertisement

বিশ্বকাপের গ্রুপ পর্বে আজকের সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচগুলোর একটিতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই লড়াইয়ের আগে ম্যাচের সম্ভাব্য ফলাফল নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে পরিসংখ্যানভিত্তিক সংস্থা অপ্টা।

অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটির সম্ভাব্য ফল সিমুলেট করে দেখেছে যে, জয়ের দৌড়ে স্পষ্টভাবে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। তাদের জয়ের সম্ভাবনা ৬১.১ শতাংশ। অন্যদিকে ড্রয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ এবং অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা ১৭ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

লিওনেল স্কালোনির দল বিশ্বকাপ মিশন শুরু করেছে দারুণভাবে। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নেয় তারা। ওই ম্যাচে হ্যাটট্রিক করে নিজের অসাধারণ ফর্মের জানান দেন অধিনায়ক লিওনেল মেসি।

বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ১৬। এর মাধ্যমে তিনি জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করতে পারলে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

এছাড়া টানা ছয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়তে পারেন মেসি। এর আগে এই অর্জন ছিল কেবল ফ্রান্সের জাস্ট ফঁতেইন ও ব্রাজিলের জর্জিনহোর দখলে।

অন্যদিকে অস্ট্রিয়াও রয়েছে দুর্দান্ত ছন্দে। রাল্ফ রাংনিকের শিষ্যরা নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়েছে। শুধু তাই নয়, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে তারা টানা চার ম্যাচ জয়ের ধারায় রয়েছে। শেষ ১২ ম্যাচে তাদের জয় এসেছে ১০টিতে।

দুই দলই প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পাওয়ায় এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। জয়ী দল নকআউট পর্বে ওঠার পথে বড় সুবিধা পাবে। তবে সাম্প্রতিক পারফরম্যান্স, পরিসংখ্যান এবং সামগ্রিক শক্তিমত্তা বিবেচনায় আর্জেন্টিনাকেই ফেভারিট হিসেবে দেখছে অপ্টার সুপারকম্পিউটার।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

‘প্রজেক্ট ২০৩০’: স্কালোনির গোপন ছক, কী আছে এতে?

‘প্রজেক্ট ২০৩০’: স্কালোনির গোপন ছক, কী আছে এতে?

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

মেসির বিদায়ী ম্যাচের বিশেষ স্মারক জার্সি উন্মোচন

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম