Logo
Logo
×

Advertisement

খেলা

‘মেসি এই বয়সে যা করছে, তা অবিশ্বাস্য’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পিএম

‘মেসি এই বয়সে যা করছে, তা অবিশ্বাস্য’

Advertisement

ফুটবল বিশ্বের এই সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। এই কিংবদন্তির নেতৃত্বে গত আসরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। চলতি বিশ্বকাপে মেসির নৈপুণ্যে রীতিমতো উড়ছে আর্জেন্টিনা।

ইতোমধ্যে আলজেরিয়ার পর অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই জয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের দুই জয়ে সবগুলো (৫) গোল একাই করেন মেসি।  

আর্জেন্টাইন এই সুপারস্টারের জীবনের ৩৮তম বসন্ত শেষ হওয়ার পথে। আগামীকাল ৩৯-এ পা দেবেন। তবে বয়সকে কেয়ার করেন মেসি। এখনো তরুণ ফুটবলারদের মতো মাঠে ছুঁটে বেরান। অসাধারণ ফর্ম দিয়ে নিয়মিত ভক্তদের মুগ্ধ করে চলেছেন। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপেও তুখোড় ফর্মে আছেন মেসি।

মেসির পারফরম্যান্সে মুগ্ধ ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার ডেকলান রাইস। আটবারের ব্যালন ডি’অর জয়ীকে প্রশংসায় ভাসিয়েছেন তিনি।

‘এল’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ২টায় ঘানার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। সে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রসঙ্গে উঠতেই মেসির প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন রাইস। 

তিনি বলেন, ‘আমরা এখন যা দেখছি, তা সত্যিই খুব বিশেষ কিছু। এই বয়সে তিনি (মেসি) যা করছেন, তা অবিশ্বাস্য। একজন ফুটবলপ্রেমী, ফুটবল অনুরাগী এবং একজন পেশাদার ফুটবলার হিসেবে তাকে দেখা সত্যিই এক অসাধারণ আনন্দ।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

৯৪ বছরের ইতিহাসে প্রথমবার এই রেকর্ড গড়ল ভারত

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন রিজওয়ানসহ ৩ বড় তারকা

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

সাঈদ আনোয়ারের ২৭ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসালেন রাহুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম