গ্রুপ সেরা হয়ে নেদারল্যান্ডস পেল মরক্কোকে, ব্রাজিলের মুখোমুখি হবে জাপান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০৫:০৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
‘এফ’ গ্রুপের ম্যাচে ডালাসে মাঠে নেমেছে সুইডেন ও এশিয়ার দেশ জাপান। অন্য ম্যাচে কানসাস সিটিতে মাঠে নেমেছে নেদারল্যান্ডস ও তিউনিসিয়া।
২৬ জুন ২০২৬, ০১:০৩ এএম
গ্রুপ সেরা হয়ে নেদারল্যান্ডস পেল মরক্কোকে, ব্রাজিলের মুখোমুখি হবে জাপান
ডালাসে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এশিয়ার দেশ জাপান। ম্যাচের ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। ৬ মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন।
দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে পরের রাউন্ড নিশ্চিত করল জাপান, শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।
এদিকে গ্রুপের অন্য ম্যাচে কানসাস সিটিতে তিউনিসিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে ইউরোপিয়ান জায়ান্ট নেদারল্যান্ডস। দুই জয় ও এক ড্রতে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাচ্ছে ডাচরা। নকআউটে মরক্কোর মুখোমুখি হবে তারা।
ম্যাচের ৩ মিনিতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তিউনিসিয়ার এলিয়েস স্খিরির আত্মঘাতী গোলটি করেন। তার একটু পরেই ৭ মিনিটে ডাচদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রায়ান ব্রোবি। ম্যাচের ৫৪ মিনিটে কর্ণার কিক থেকে আসা বলে মাথা লাগিয়ে একটি গোল শোধ করেন তিউনিসিয়ার হাজেম মাস্তৌরি। এরপরে তিজানি রেইন্ডার্সের পাস থেকে ৬২ মিনিটে ডাচদের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ান পল হেকার।
‘এফ’ গ্রুপের আরেক দল সুইডেন ১ জয়, ১ ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
২৬ জুন ২০২৬, ০০:২৮ এএম
সমতায় ফিরল সুইডেন
জাপান ১–১ সুইডেন
৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় জাপান। ৬ মিনিট পর অ্যান্থনি এলাঙ্গার গোলে সমতায় ফেরে সুইডেন।
২৬ জুন ২০২৬, ০০:২৫ এএম
ডাচদের তৃতীয় গোল
নেদারল্যান্ডস ৩–১ তিউনিসিয়া
তিজানি রেইন্ডার্সের পাস থেকে ৬২ মিনিটে ডাচদের হয়ে তৃতীয় গোলটি করেন ইয়ান পল হেকার।
২৬ জুন ২০২৬, ০০:২২ এএম
এগিয়ে গেল জাপান
ডালাসে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে গোলশূন্য সমতায় গিয়ে বিরতির পর ফিরে গোল করে এগিয়ে গেল এশিয়ার দেশ জাপান। ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে এগিয়ে যায় দলটি।
২৬ জুন ২০২৬, ০০:১৮ এএম
এক গোল শোধ করল তিউনিসিয়া
কানসাস সিটিতে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থেকে বিরতির পর ফিরে ১ গোল শোধ করল তিউনিসিয়া।
ম্যাচের ৫৪ মিনিটে কর্ণার কিক থেকে আসা বলে মাথা লাগিয়ে গোল করেন হাজেম মাস্তৌরি।
২৫ জুন ২০২৬, ২৩:৫০ পিএম
গোলশূন্য সমতায় বিরতিতে জাপান-সুইডেন, এগিয়ে নেদারল্যান্ডস
কানসাস সিটিতে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ৩ মিনিতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তিউনিসিয়ার এলিয়েস স্খিরির আত্মঘাতী গোলটি করেন। তার একটু পরেই ৭ মিনিটে ডাচদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রায়ান ব্রোবি।
অপর ম্যাচে ডালাসে সুইডেন ও এশিয়ার দেশ জাপান গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেছে।
২৫ জুন ২০২৬, ২৩:১২ পিএম
৭ মিনিটে দুই গোলে এগিয়ে নেদারল্যান্ডস
কানসাস সিটিতে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ৩ মিনিতেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তিউনিসিয়ার এলিয়েস স্খিরির আত্মঘাতী গোলটি করেন।
তার একটু পরেই ৭ মিনিটে ডাচদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রায়ান ব্রোবি।
২৫ জুন ২০২৬, ২৩:০৮ পিএম
খেলার শুরুতেই এগিয়ে গেল নেদারল্যান্ডস
কানসাস সিটিতে ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ৩ মিনিতেই আত্মঘাতী গোলে এগিয়ে গেছে নেদারল্যান্ডস। এলিয়েস স্খিরির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছে তিউনিসিয়া।
