Logo
Logo
×

Advertisement

খেলা

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিলেট টেস্টের গুরুত্বপূর্ণ মুহুর্তে। ছবি-ক্রিকইনফো

Advertisement

সিলেট টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৩৪৫ রান। ইতোমধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ৩১৫ রান। চার দিনের খেলা শেষে মনে হচ্ছে; অঘটন না ঘটলে সিলেট টেস্টে ড্র হবে।

তবে বাংলাদেশকে জিতলে হলে রেকর্ড গড়তে হবে। টাইগাররা টেস্টে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জিতেছে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

চতুর্থ দিনে ৩১৫ রানের লিড নিয়েও ইনিংস ঘোষণায় অনিশ্চয়তার মধ্যে আছে ক্যারিবীয়রা। তারও বেশ কারণ আছে। প্রথম ইনিংসে ওয়েষ্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে ১৮৪ রানে ৭ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তখন মনে হয়েছিল ২০০ রানের আগেই হয়তো অলআউট হয়ে যাবে টাইগাররা।

কিন্তু সেই অবস্থা থেকে দলকে টেনে ৩৮৬ রানে নিয়ে যান তাওহিদ হৃদয়। তিনি লেজের ব্যাটসম্যানদের নিয়ে অবিশ্বাস্য লড়াই করেন। তার ২৪২ রানের লড়াকু ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ৩০ রানের লিড পায় বাংলাদেশ।

কাজেই বাংলাদেশকে নিয়ে ক্যারিবীয়দের অনিশ্চয়তায় থাকার বেশ কারণ আছে। ৩১৫ রানের লিড নিয়ে উইন্ডিজ ইনিংস ঘোষণা দিয়ে দিলে কাল শেষ দিনে বাংলাদেশ যদি পুরো দিন তিন সেশনে মিনিমাম ৯০ ওভার ব্যাটিং করতে পারে; এবং ব্যাটসম্যানরা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেন, তাহলে এক দিনে ৯০ ওভারে তিনশ-সাড়ে তিনশ রান করা মোটেও কষ্টের ব্যাপার নয়।

তাইতো অনিশ্চয়তা ক্যারিবীয়দের। তারা হয়তো কাল শেষ দিনের প্রথম সেশনে দ্রুত কিছু রান তুলে বড় লিড নিয়ে ইনিংস ঘোষণায় যাবে। তখন বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ড্রয়ের চিন্তা মাথায় রেখে উইকেট কামড়ে থাকতে চাইবে। এর ব্যতিক্রম হলে ঢাকা টেস্টের মতো সিলেটে হেরে সিরিজ হাতছাড়া করতে হবে টাইগারদের।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

বাংলাদেশের ‘নাগালের বাইরে’ চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের ‘নাগালের বাইরে’ চলে গেল ওয়েস্ট ইন্ডিজ

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

ছিটকেই গেলেন সাদমান, সঙ্গে মিলল আরও বড় দুঃসংবাদ

ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

ইতিহাস গড়ে যা বললেন তাওহিদ হৃদয়

টেস্টে বাংলাদেশের রেকর্ড ২৪২*, অন্য সব দেশের কত?

টেস্টে বাংলাদেশের রেকর্ড ২৪২*, অন্য সব দেশের কত?

তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড

তাওহিদের ইতিহাসগড়া ইনিংসে যত রেকর্ড

আরও পড়ুন

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম