Logo
Logo
×

Advertisement

খেলা

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

উসমান খাজা। সংগৃহীত ছবি

Advertisement

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারির পর অস্ট্রেলিয়া দলের নেতৃত্বে বড় পরিবর্তন আসে। স্যান্ডপেপার গেট নামে পরিচিত সেই ঘটনায় অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার দায়িত্ব হারালে দলের ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় টিম পেইনকে। তবে সেই সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা।

তার দাবি, নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ার কারণে তাকে উপেক্ষা করা হয়েছিল।

খাজার মতে, ওই সময় অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হওয়ার দৌড়ে তিনিই ছিলেন সবচেয়ে যোগ্য প্রার্থী। জাতীয় দলের নিয়মিত সদস্য হওয়ার পাশাপাশি কুইন্সল্যান্ড এবং অস্ট্রেলিয়া 'এ' দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও ছিল তার। তাই স্মিথ ও ওয়ার্নার দায়িত্ব ছাড়ার পর স্বাভাবিকভাবেই নেতৃত্ব পাওয়ার প্রত্যাশা করেছিলেন তিনি।

কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে হতাশ হন এই সাবেক ওপেনার। তার ধারণা, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে তার পাকিস্তানি বংশোদ্ভূত পরিচয় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। একই সঙ্গে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বোর্ডের সঙ্গে চলমান বিরোধেও তিনি সক্রিয় ভূমিকা রাখায় কর্তৃপক্ষ তার ওপর অসন্তুষ্ট ছিল বলে মনে করেন খাজা।

কোড স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে নিজের যোগ্যতার কথা তুলে ধরে খাজা বলেন, সে সময় তিনি অস্ট্রেলিয়া দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন এবং ব্যাট হাতেও দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভূমিকা রাখছিলেন। পাশাপাশি কয়েক বছর কুইন্সল্যান্ডের অধিনায়কত্ব করেছেন এবং অস্ট্রেলিয়া 'এ' দলের হয়েও অসংখ্যবার নেতৃত্ব দিয়েছেন।

খাজার ভাষায়, ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে তাকেই স্বাভাবিক পছন্দ হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে বিবেচনায় নেওয়া হয়নি। এর পেছনে ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে বেতনসংক্রান্ত বিরোধকে অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি। তার মতে, বোর্ডের সঙ্গে সেই বিরোধে তিনি সামনের সারিতে থাকায় কর্তৃপক্ষ তাকে নেতৃত্ব দিতে আগ্রহী ছিল না।

শুধু অধিনায়কত্ব নয়, অন্তত সহঅধিনায়কের দায়িত্ব পাওয়ার যোগ্যতাও তার ছিল বলে মনে করেন খাজা। অথচ সেই দায়িত্ব দেওয়া হয়েছিল জশ হ্যাজলউড ও মিচেল মার্শকে।

এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে খাজা বলেন, অস্ট্রেলীয় ক্রিকেট তখন শ্যামলা বর্ণের কোনো খেলোয়াড়কে অধিনায়ক হিসেবে দেখতে প্রস্তুত ছিল না, এমনকি সাময়িক দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও নয়। তার মতে, কয়েক বছর ধরে রাজ্য দলের নেতৃত্ব দেওয়া একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে অন্তত সহ-অধিনায়কের দায়িত্ব তার প্রাপ্য ছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অজি ক্রিকেটের কালো অধ্যায় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উসমান খাজা

অজি ক্রিকেটের কালো অধ্যায় নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন উসমান খাজা

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে রাতে ক্রিকেটের সুপারহিরো হয়ে উঠেছিলেন ম্যাক্সওয়েল

যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

যে আফসোস নিয়ে ক্রিকেটকে বিদায় বললেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করলেন ওয়ার্নার

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

সিরিজ হারের পর যা বললেন অজি অধিনায়ক কামিন্স

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে চালকের আসনে অস্ট্রেলিয়া

আরও পড়ুন

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

পিএসজির ঘাড়ে নিশ্বাস ফেলছে প্যারিসের আরেক দল

পিএসজির ঘাড়ে নিশ্বাস ফেলছে প্যারিসের আরেক দল

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

হৃদয়ের কাছে রেকর্ড হারিয়েও হতাশ নন মুশফিক, বরং বাড়ল প্রত্যাশা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম