Logo
Logo
×

Advertisement

খেলা

বাঁচা-মরার লড়াইয়ের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করল উরুগুয়ে শিবির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ০১:৫৭ পিএম

বাঁচা-মরার লড়াইয়ের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ করল উরুগুয়ে শিবির

ফাইল ছবি

Advertisement

বিশ্বকাপে উরুগুয়ে এখন সবচেয়ে কঠিন সময় পার করছে। সৌদি আরবের সঙ্গে ১-১ এবং কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলে ড্রর পর মার্সেলো বিয়েলসার দল এখন প্রায় বিদায়ের মুখে। টিকে থাকতে হলে শেষ গ্রুপ ম্যাচে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনকে হারাতে হবে।

এই কঠিন পরিস্থিতিতে উরুগুয়ের গণমাধ্যম ‘এসপেক্তাদোর দেপোর্তেস’ জানাচ্ছে, দলের ভেতরেও চলছে টানাপোড়েন। দলের সিনিয়র খেলোয়াড়রা সার্জিও রকেত, মানু উগার্তে, রদ্রিগো বেন্তানকুর এবং ফেদে ভালভের্দে কোচ বিয়েলসার সঙ্গে বৈঠক ডেকেছেন। তাদের অভিযোগ, অনুশীলনের চাপ এতটাই বেশি যে খেলোয়াড়রা চোটে পড়ছেন এবং ম্যাচের আগে সেরা অবস্থায় থাকতে পারছেন না।

জানা গেছে, ওই বৈঠক চলেছে ৪৮ মিনিট। স্পেনের বিপক্ষে কৌশল নিয়েও মতবিরোধ তৈরি হয়েছে। বিয়েলসা চেয়েছিলেন স্পেনের বিপক্ষে সরাসরি আক্রমণাত্মক ফুটবল খেলতে। কিন্তু খেলোয়াড়রা রক্ষণে থেকে পাল্টা আক্রমণের পক্ষে মত দিয়েছেন। এতে বিয়েলসা বেশ বিরক্ত হয়েছেন বলে খবর বেরিয়েছে।

এখানেই শেষ নয়। বিয়েলসা নাকি কিছু খেলোয়াড়কে সরাসরি বলেছেন, লুইস সুয়ারেজ ও নাহিতান নান্দেজকে বিশ্বকাপ দলে না রাখা নিয়ে বিতর্কের পর কেউ কেউ তাকে সরিয়ে দিতে চেয়েছিলেন।

স্পেনের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ের ঠিক আগে এই খবর উরুগুয়ে শিবিরকে আরও বিপাকে ফেলে দিয়েছে। বিশ্বকাপে এই ম্যাচে জয় ছাড়া উরুগুয়ের বিশ্বকাপে টিকে থাকার আর কোনো পথ নেই।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

স্পেনের ম্যাচে মুসলিম-বিরোধী স্লোগান, যা বলল ফিফা

স্পেনের ম্যাচে মুসলিম-বিরোধী স্লোগান, যা বলল ফিফা

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

মুসলিমবিরোধী স্লোগান, স্পেনকে শাস্তি দিল ফিফা

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কী হয়েছিল? মুখ খুললেন মেসি

আরও পড়ুন

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

আলভারেজ ক্ষমা চাওয়ায় খুশি সিমিওনে

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

২৫ বছরের সম্পর্কের অবসান ঘটাচ্ছেন অ্যান্ডারসন

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

রিয়াল মাদ্রিদকে সহজভাবে নিচ্ছেন না গাভি

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

প্রিমিয়ার লিগে লাল কার্ডের সেঞ্চুরি চেলসির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম