Logo
Logo
×

Advertisement

খেলা

ফ্রান্সের দাপুটে জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৪৩ এএম

ফ্রান্সের দাপুটে জয়

Advertisement

রাউন্ড অব ৩২-এর ম্যাচে শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে সুইডেন। কাগজে-কলমের হিসেবে সুইডেনের চেয়ে ঢের এগিয়েই আছে ফ্রান্স। তবে বিশ্বকাপ মানেই চমক। তাই ফ্রান্সকে হারানোর জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়েই মাঠে লড়বে সুইডেন।

এই ম্যাচে জয়ী দল শেষ ষোলোতে মুখোমুখি হবে প্যারাগুয়ের, যারা গতকাল জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে রাউন্ড অব ১৬-এর টিকিট নিশ্চিত করেছে।

ফ্রান্স একাদশ
মাইগনান (গোলরক্ষক), কুন্দে, উপামেকানো, সালিবা, দিগনে, চুয়ামেনি, রাবিওত, দেম্বেলে, ওলিসে, বারকোলা, এমবাপ্পে।

সুইডেন একাদশ
জেটারস্ট্রোম (গোলরক্ষক), লাগেরবিয়েলকে, লিন্ডেলফ, গুন্ডমান্ডসন, ভেন্সোন, স্ট্রাউড, বার্গভাল, আয়ারি, ইসাক, গোকেরেস, এলাংগা।

Advertisement

৩০ জুন ২০২৬, ২২:৫৯ পিএম

ফ্রান্সের দাপুটে জয়

ফ্রান্সের দাপুটে জয়

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের সুবাদে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিল ফ্রান্স। আর এতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত হলো তাদের।

রাউন্ড অব ১৬-এর ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে।

৩০ জুন ২০২৬, ২২:৪৪ পিএম

এমবাপ্পের জোড়া গোল

এমবাপ্পের জোড়া গোল

৭৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান আরও বাড়ালেন এমবাপ্পে।

ফ্রান্স ৩-০ সুইডেন

৩০ জুন ২০২৬, ২২:১৪ পিএম

ব্যবধান বাড়ালেন বারকোলা

ব্যবধান বাড়ালেন বারকোলা

বিরতি থেকে ফিরেই নতুন উদ্যমে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছিল ফ্রান্স। যার সুফল তারা পেল ম্যাচের ৫৩তম মিনিটে।

ব্র্যাডলি বারকোলার নিয়ন্ত্রিত শটে বল জড়ায় জালে। ২-০ গোলে এগিয়ে গেল ফ্রান্স।

৩০ জুন ২০২৬, ২১:৫১ পিএম

হাফটাইম: ফ্রান্স ১-০ সুইডেন

হাফটাইম: ফ্রান্স ১-০ সুইডেন

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহুর্তে ডি-বক্সে ঢুকে একক নৈপুণ্যে দারুণ এক গোল দিলেন এমবাপ্পে। তার এই গোলের সুবাদে এগিয়ে থেকেই বিরতিতে গেল ফ্রান্স।

৩০ জুন ২০২৬, ২১:৪৮ পিএম

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

এমবাপ্পের গোলে এগিয়ে গেল ফ্রান্স

প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহুর্তে দারুণ এক গোলে ফ্রান্সকে লিড এনে দিলেন কিলিয়ান এমবাপ্পে।

এর আগে একাধিকবার আক্রমণের সুযোগ তৈরি করে গোলের উদ্দেশে শট নিলেও সুইডেনের গোলরক্ষক ও ডিফেন্সের নৈপুণ্যে জালের দেখা পাচ্ছিল না ফ্রান্স। তবে শেষ পর্যন্ত আর এমবাপ্পের দুর্দান্ত কার্ভ শট আটকাতে পারলেন না সুইডিশ গোলকিপার।

৩০ জুন ২০২৬, ২১:২১ পিএম

অফসাইডে এমবাপ্পের গোল বাতিল

অফসাইডে এমবাপ্পের গোল বাতিল

ম্যাচের ১৯তম মিনিটে সুইডেনের গোলরক্ষককে একা পেয়ে বল ঠিকই জালে জড়ালেন কিলিয়ান এমবাপ্পে, তবে অফসাইডের কারণে বাতিল হলো গোলটি।

প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত; ফ্রান্স ০-০ সুইডেন

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

৬৯ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড এখন এমবাপ্পের

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

বিশ্বকাপে ঘৃণামূলক বার্তায় শীর্ষে আর্জেন্টিনা, রেহাই পাননি রেফারিরাও

আরও পড়ুন

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

তিন গোলের জয়ে সেমির পথে পাকিস্তান

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

বার্সেলোনাকে হারিয়ে সমর্থকদের আস্থা জিততে চান আলভারেজ

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম