Logo
Logo
×

Advertisement

খেলা

‘শততম ম্যাচ হারাটা মাথা নষ্ট করার মতো ব্যাপার হতো’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:১৯ এএম

‘শততম ম্যাচ হারাটা মাথা নষ্ট করার মতো ব্যাপার হতো’

Advertisement

কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয়টি সহজে আসেনি। অতিরিক্ত সময়সহ পুরো ১২০ মিনিট দলকে তীব্র চাপ, উদ্বেগ ও আবেগের মধ্য দিয়ে যেতে হয়েছে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ শেষে এখনও স্বস্তি পুরোপুরি ফিরে না পাওয়া স্কালোনি দলের লড়াকু মানসিকতার প্রশংসা করে বলেন, ‘এই দল কখনও হাল ছাড়ে না।’

আর্জেন্টিনার কোচ হিসেবে এটি ছিল তার ১০০তম ম্যাচ। মাইলফলক এই ম্যাচে জয় পাওয়ায় স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, ‘আমার শততম ম্যাচ হেরে যাওয়া মাথা নষ্ট করার মতো ব্যাপার হতো।’

এই ম্যাচকে নিজের কোচিং ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন স্কালোনি। তার ভাষায়, ‘এটা ছিল খুব কঠিন একটা ম্যাচ। আপনাকে সবসময় ইতিবাচক ব্যাপারগুলো নিতে হবে: এই দল কখনও হাল ছাড়ে না। আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। যখন বলা হয় কোনো সহজ প্রতিপক্ষ নেই... আজ তারা প্রমাণ করল যে তারা দুর্দান্ত একটি দল।’

কেপ ভার্দের বিপক্ষে এই জয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টাইন কোচ। শততম ম্যাচেই বিদায় নেওয়ার সম্ভাবনা তাকে কতটা নাড়া দিয়েছিল, সেটিও তুলে ধরেন তিনি। স্কালোনির কথায়, ‘দুঃস্বপ্নের মতো হতো। অবশ্যই ১০০ ম্যাচের মধ্যে এটাই আমাকে সবচেয়ে প্রভাবিত করেছে।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬

আরও পড়ুন

সম্পর্কিত খবর

‘প্রজেক্ট ২০৩০’: স্কালোনির গোপন ছক, কী আছে এতে?

‘প্রজেক্ট ২০৩০’: স্কালোনির গোপন ছক, কী আছে এতে?

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

মেসির ‘১০’ নম্বর জার্সি পাওয়ার তালিকায় ৫ নাম

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

মেসির বিদায়ের পর কে পাচ্ছেন ১০ নম্বর জার্সি, যা জানালেন স্কালোনি

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

স্কালোনিকে ধরে রাখতে আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম