Logo
Logo
×
   

Advertisement

খেলা

‘আমাদের সালাহ আছে, সঙ্গে আছে আরও ২৬ জন মেসি’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম

‘আমাদের সালাহ আছে, সঙ্গে আছে আরও ২৬ জন মেসি’

মিশর ফুটবল দল।

Advertisement

বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে প্রতিপক্ষ যখন আর্জেন্টিনা, তখন স্বাভাবিকভাবেই অবধারিত এক প্রশ্নের মুখোমুখি হতে হয় যে কোনো দলের কোচকে—‘লিওনেল মেসিকে থামানোর পরিকল্পনা কী?’ কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই সেই চেনা প্রশ্নের মুখে দাঁড়িয়ে এক অবিশ্বাস্য ও হুঙ্কার ছেড়ে বসল মিশর। আলবিসেলেস্তেদের মহাতারকাকে নিয়ে বিন্দুমাত্র ভাবতে রাজি নয় ‘ফারাওরা’। উল্টো তাদের দাবি, তাদের দলেই নাকি আছেন ২৬ জন মেসি!

মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মিশর। এই ব্লকবাস্টার ম্যাচের আগে মিশরের সহকারী কোচ ইব্রাহিম হাসান যেন মনস্তাত্ত্বিক লড়াইয়ের পারদটা এক তুড়িতে আকাশচুম্বী করে দিলেন। 

মিশরীয় টেলিভিশন চ্যানেল সাদা আল-বালাদকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের কোচ হোসাম হাসানের ভাই ও সহকারী ইব্রাহিম স্পষ্ট জানিয়ে দিলেন, মেসিকে নিয়ে আলাদা কোনো ছক কষছে না তার দল। ইব্রাহিম হাসান বলেন, ‘আর্জেন্টিনার মেসি আছে সত্য, কিন্তু আমাদের আছে মোহামেদ সালাহ। আর সালাহ ছাড়াও আমাদের স্কোয়াডে আরও ২৬ জন মেসি আছে! আশা করি, সৃষ্টিকর্তা আমাদের এই পরিশ্রমের পুরস্কার দেবেন।’  

ফুটবল দুনিয়ায় মেসিকে আটকানোর জন্য যখন বড় বড় পরাশক্তিরা বিশেষ ‘অ্যান্টি-মেসি’ কৌশল তৈরি করে, সেখানে মিশরের এমন সাহসী অবস্থান বেশ চমকপ্রদ। সহকারী কোচ ইব্রাহিম হাসান বলেন, ‘আমরা মাঠের ভেতর মেসিকে আলাদা করে দেখছিই না। আমরা আমাদের খেলোয়াড়দের বলেছি, প্রতিপক্ষ কে—সেদিকে না তাকিয়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে।’

মেসির বিপক্ষে খেলার রোমাঞ্চ কি ছুঁয়ে যাচ্ছে না মিশরীয়দের? এমন প্রশ্নের জবাবে সহকারী কোচের সটান উত্তর, ‘মেসির বিপক্ষে খেলা? আমরা এটা নিয়ে ভাবছিই না। আমাদের পুরো মনোযোগ কেবল মিশর দলকে ঘিরে। প্রতিপক্ষ মেসি হোক আর যেই হোক, আমরা প্রতি ম্যাচে যুদ্ধ করতে নামি। আমাদের মোহাম্মদ সালাহ আছেন, পাশাপাশি একঝাঁক শীর্ষ স্তরের লড়াকু ফুটবলার আছেন।’

শেষ বত্রিশের ম্যাচে টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে নকআউটের টিকিট কেটেছে আফ্রিকান এই পরাশক্তি। প্রথম দিন থেকেই কেবল অংশ নেওয়ার জন্য নয়, বরং টুর্নামেন্টের শেষ পর্যন্ত যাওয়ার স্বপ্ন চোখে এঁকেছে সালাহরা।

মঙ্গলবার মাঠের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে মিশরের এই ‘২৬ মেসি’র হুঙ্কার স্রেফ কথার কথা, নাকি স্কালোনির দলের জন্য বড় কোনো ফাঁদ—তার প্রমাণ মিলবে মাঠের ৯০ মিনিটেই।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম