স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
ম্যাচটা মাঠে গড়ানোর আগেই আছে আলোচনায়। সেই ম্যাচে যুক্তরাষ্ট্র আজ মুখোমুখি হচ্ছে বেলজিয়ামের।
বিশ্বকাপের শেষ ১৬'র এই লড়াইয়ের সব আপডেট পেতে চোখ রাখুন যুগান্তর অনলাইনে।
০৭ জুলাই ২০২৬, ০২:০৩ এএম
স্বাগতিকদের হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
যোগ করা সময়ে 'চেরি অন দ্য টপ' হিসেবে দারুণ এক শটে লক্ষ্যভেদ করলেন রোমেলো লুকাকু। এই গোলের সুবাদে ৪-১ গোলের জয় পেল বেলজিয়াম।
রাউন্ড অব ১৬-এর এই ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে হারানোর মাধ্যমে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটে নিল ইউরোপিয়ান দলটি। সেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্পেন।
০৭ জুলাই ২০২৬, ০১:২৪ এএম
ব্যবধান বাড়াল বেলজিয়াম
যুক্তরাষ্ট্রের গোলকিপারের ভুলে দূরপাল্লা থেকেই তাদের জালে বল জড়ালেন ভানাকেন।
বেলজিয়াম ৩-১ যুক্তরাষ্ট্র
০৭ জুলাই ২০২৬, ০০:৫২ এএম
এগিয়ে থেকে বিরতিতে গেল বেলজিয়াম
ডি কেটেলারার জোড়া গোলে ভর করে এগিয়ে থেকেই বিরতিতে যাচ্ছে বেলজিয়াম।
০৭ জুলাই ২০২৬, ০০:৩৬ এএম
বেলজিয়ামকে আবারও এগিয়ে দিলেন ডি কেটেলারা
যুক্তরাষ্ট্র সমতা ফিরিয়ে ১ মিনিটও স্বস্তিতে থাকতে পারল না। আবারও ডি কেটেলারার গোলে এগিয়ে গেল বেলজিয়াম। গোলটাও প্রায় একই ঢঙে হয়েছে। এবার পার্থক্য হচ্ছে এবার উঁচু ক্রসটায় মাথা ছুঁইয়ে গোলটা করেছেন কেটেলারা।
০৭ জুলাই ২০২৬, ০০:৩৩ এএম
যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরালেন তিলমান
বক্সের বাইরে ফ্রি কিক থেকে যুক্তরাষ্ট্র সমতা ফেরাল। মালিক তিলমান ফ্রি কিকটা নেন, সেটা বেলজিয়ামের রক্ষণ দেয়ালে লেগে দিক বদলে ধোঁকা দেয় গোলরক্ষক কোর্তোয়াকে, গিয়ে জড়ায় জালে।
০৭ জুলাই ২০২৬, ০০:১৩ এএম
৯ মিনিটে যুক্তরাষ্ট্রের জালে বেলজিয়ামের গোল
বক্সের জটলায় দারুণভাবে বলটা দখলে নিয়েছিলেন নিকলাস রাসকিন। এরপর তিনি এক পা এগিয়ে যুক্তরাষ্ট্রের রক্ষণের পেছন দিয়ে বলটা বাড়ালেন গোলমুখে থাকা চার্লস ডি কেটেলারাকে। তিনি বলটা জালে জড়ালেন অনায়াসেই। ১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।
বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে সহজ গোল এটি কি না, তা নিয়ে একটা আলাপ হতেই পারে।
০৭ জুলাই ২০২৬, ০০:০৩ এএম
বেলজিয়াম একাদশ
কোর্তোয়া;
কুইপার, এনগয়, মাশেল, কাস্তানিয়ে;
রাসকিন, ওনানা;
ট্রোসার্ড, তিয়েলেমানস, লুকেবাকিও;
ডি কেটেলেরে
০৭ জুলাই ২০২৬, ০০:০১ এএম
যুক্তরাষ্ট্রের একাদশে ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা এড়ানো সেই খেলোয়াড়
আগের ম্যাচে লাল কার্ড দেখেও মাঠে নেমে পড়তে পেরেছেন ফোলারিন বালোগান। নেপথ্যে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ফোনকল, যার ফলে ফিফা এই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্রের এই ফুটবলারের ওপর থেকে।
তাকে নিয়েই আজ মাঠে নামছে যুক্তরাষ্ট্র।
একাদশ-
ফ্রিস;
রেম, রিচার্ডস, ফ্রিম্যান;
রবিনসন, ডেস্ট;
অ্যাডামস, ম্যাককেনি, টিলম্যান;
পুলিসিক, বালোগান
