Logo
Logo
×

Advertisement

খেলা

৬ মিনিটের ঝড়ে মরক্কোর বিদায়, সেমিফাইনালে ফ্রান্স

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:১৩ এএম

৬ মিনিটের ঝড়ে মরক্কোর বিদায়, সেমিফাইনালে ফ্রান্স

সংগৃহীত

Advertisement

৬ মিনিটের ঝড়ই শেষমেশ পার্থক্য গড়ে দিল। শুরুটা হয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে। শেষটা করলেন উসমান দেম্বেলে। সেই দুই গোলই ফ্রান্সের জয়ের জন্য যথেষ্ট হয়ে গেল। আগের দুই ফাইনালের পর এবারও প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেল ফ্রান্স।

প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। এই অর্ধে সবচেয়ে বড় ঘটনা ছিল কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস। রেফারি পেনাল্টির নির্দেশ দেওয়ার পরও বল আবার বসাতে বলা হয় তাকে। দীর্ঘ তিন মিনিট দশ সেকেন্ড অপেক্ষার পর নেওয়া তার শট সহজেই ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।

তবে দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠে ফ্রান্স। ৬০ মিনিটে দুর্দান্ত এক কার্লিং শটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে নিজেই। বক্সের বাঁ কোণ থেকে বল নিয়ে ভেতরে ঢুকে ডান দিকের কোণে বল পাঠান তিনি। বুনো চেষ্টা করেও নাগাল পাননি।

এই গোলের পরপরই আসে দ্বিতীয় গোল। ৬৬ মিনিটে মাঝমাঠ থেকে অনেকটা পথ একা এগিয়ে যান দেম্বেলে। শেষে বক্সের কাছ থেকে নিচু শটে গোল করেন তিনি। বুনো হাত ছোঁয়ালেও বল ঠেকাতে পারেননি।

এই দুই গোলের পরই মূলত ম্যাচের ফলাফল ঠিক হয়ে যায়। এরপর আর ম্যাচে ফেরার তেমন সুযোগ তৈরি করতে পারেনি মরক্কো। শেষ দিকে কিছু আক্রমণ করলেও তা কাজে আসেনি।

ম্যাচের শেষদিকে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। তবে তেমন গুরুতর সমস্যা মনে হয়নি, সতর্কতা হিসেবেই তাকে তুলে নেওয়া হয়।

এই জয়ে সেমিফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন অথবা বেলজিয়াম। আগামী মঙ্গলবার আর্লিংটনে হবে সেই ম্যাচ।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

ব্যালন ডি’অরের দৌড়ে নতুন ‘টুইস্ট’, পিছিয়ে গেলেন শীর্ষ তারকা

ব্যালন ডি’অরের দৌড়ে নতুন ‘টুইস্ট’, পিছিয়ে গেলেন শীর্ষ তারকা

এল ক্লাসিকোর আগে বার্সেলোনাকে গুলের-এমবাপ্পের হুঁশিয়ারি

এল ক্লাসিকোর আগে বার্সেলোনাকে গুলের-এমবাপ্পের হুঁশিয়ারি

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

মেসি যে মাঠে রেকর্ড গড়েছিলেন, সেই মাঠে গিয়েই তা ভাঙলেন এমবাপ্পে

‘শুধু আমি, আমি আর আমি’, এমবাপ্পেকে কড়া সমালোচনা ফরাসি কিংবদন্তির

‘শুধু আমি, আমি আর আমি’, এমবাপ্পেকে কড়া সমালোচনা ফরাসি কিংবদন্তির

আরও পড়ুন

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প

ইরান যুদ্ধে লাভ হচ্ছে যুক্তরাষ্ট্রের, জানালেন ট্রাম্প

তামিমের জরুরি সভায় ৫ সিনিয়র ক্রিকেটার, কী কথা হলো?

তামিমের জরুরি সভায় ৫ সিনিয়র ক্রিকেটার, কী কথা হলো?

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

৫৫ বছরের ইতিহাসে যা হয়নি, সে বিশ্বরেকর্ড গড়ে দেখাল পাকিস্তান

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

মরিনিওর যে ৩ ‘মাস্টারস্ট্রোকে’ কুপোকাত বার্সা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম