Logo
Logo
×
   

Advertisement

খেলা

ম্যাচ শেষের আগেই কেন মাঠ ছাড়লেন এমবাপ্পে, জানালেন নিজেই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:৫৩ এএম

ম্যাচ শেষের আগেই কেন মাঠ ছাড়লেন এমবাপ্পে, জানালেন নিজেই

সংগৃহীত

Advertisement

মরক্কোর বিপক্ষে জয়ের ম্যাচে মাঠ ছেড়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। এতে দুশ্চিন্তায় পড়েছিলেন সমর্থকরা। তবে নিজেই জানালেন, চিন্তার তেমন কিছু নেই।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্সের সেরা খেলোয়াড় এমবাপ্পে। আট গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও তিনি। এই কীর্তি এসেছে মরক্কোর বিপক্ষে পেনাল্টি মিস করার পরও। তবে ম্যাচ শেষের দিকে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি, যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমবাপ্পে বলেন, ‘আমি ঠিক আছি, গোড়ালিতে একটা আঘাত পেয়েছিলাম কিন্তু আমি সুস্থ আছি। তখন শেষ ১৫ মিনিটের জন্য জেপির [মাতেতা] খেলাটাই ভালো ছিল আমার চেয়ে, তাই আমি উঠে গিয়েছি আর সে নেমেছে। ভালোই হয়েছে, উল্টো সে প্রায় গোলও করে ফেলেছিল।’

এমবাপ্পের এই বক্তব্যে কিছুটা স্বস্তি ফিরেছে ফ্রান্স শিবিরে। গোড়ালিতে আঘাত পাওয়ার কথা নিজেই স্বীকার করেছেন তিনি। তবে ম্যাচ তখন পুরোপুরি ফ্রান্সের নিয়ন্ত্রণে থাকায়, শেষ পর্যন্ত মাঠে না থেকে সতর্কতা হিসেবেই উঠে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম