Logo
Logo
×

Advertisement

খেলা

যে কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হলো সুইজারল্যান্ডের এমবোলোকে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৮:৪৬ এএম

যে কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখতে হলো সুইজারল্যান্ডের এমবোলোকে

এমবোলোকে (বামে) দ্বিতীয় হলুদ কার্ড দেখাচ্ছেন রেফারি/সংগৃহীত

Advertisement

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হলো সুইজারল্যান্ডের ব্রিল এমবোলোকে। ম্যাচে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখায় তাকে বহিষ্কার করেন রেফারি। মূল কারণ ছিল ডাইভ দেওয়া বা প্রতারণার আশ্রয় নেওয়া।

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় হাইড্রেশন ব্রেকের একটু আগে টাচলাইনের কাছে পড়ে যান এমবোলো। প্রথমে রেফারি মনে করেন এটি আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের ফাউল। তাই তাকে হলুদ কার্ড দেখান তিনি। 

কিন্তু পরে ভিএআরের সাহায্য নেন রেফারি। রিপ্লেতে স্পষ্ট হয়ে যায়, পারেদেস আসলে এমবোলোকে স্পর্শই করেননি। বরং নিজেই মাটিতে পড়ে যান এমবোলো।

এই পর্যালোচনার পর সিদ্ধান্ত বদলান রেফারি। পারেদেসকে দেখানো হলুদ কার্ড প্রত্যাহার করে নেন তিনি। বদলে হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে, কারণ তিনি অভিনয় করেছিলেন। 

ম্যাচে আগে থেকেই একটি হলুদ কার্ড দেখেছিলেন এমবোলো। ৪৪তম মিনিটে তিনি লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করে এই কার্ডটি দেখেন তিনি। এরপর অভিনয়ের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। তাই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

মাঠ ছাড়ার সময় ভীষণ ভেঙে পড়েন এমবোলো। কান্নায় ভেঙে পড়া এই ফরোয়ার্ডকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন সতীর্থ ও কোচিং স্টাফরা। এই ঘটনার পর বাকি সময়টা এক খেলোয়াড় কম নিয়েই খেলতে হয় সুইজারল্যান্ডকে।

উল্লেখ্য, এই লাল কার্ডের কিছুক্ষণ আগেই দান এনদোয়ের গোলে সমতায় ফিরেছিল সুইজারল্যান্ড। প্রথমার্ধে করা আর্জেন্টিনার এগিয়ে থাকা গোল শোধ করে দেন তিনি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার ডাগআউটে

স্কালোনিই থাকছেন আর্জেন্টিনার ডাগআউটে

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

আর্জেন্টিনা ম্যাচের জেরে মিশর কোচ ও সেই জিকোকে শাস্তি দিল ফিফা

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

বিশ্বকাপের সেই ম্যাচের আগে কী হয়েছিল আর্জেন্টিনা দলে, মুখ খুললেন লাউতারো

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ যারা

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

প্রিয় খেলোয়াড়ের ছবি, পোশাক ও চুলের স্টাইলের অনুকরণ—ইসলাম কী বলে?

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

শাস্তি নেমে এলো আর্জেন্টাইন তারকার ওপর

আরও পড়ুন

কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

কেপটাউনে দুর্দান্ত প্রত্যাবর্তন অস্ট্রেলিয়ার

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

মাইলফলকের দ্বারপ্রান্তে মুশফিক

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

টেস্ট ক্রিকেটের সাম্প্রতিক উন্নতি ধরে রাখাই লক্ষ্য

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

নিষেধাজ্ঞা কাটিয়ে পর্তুগাল দলে ফিরছেন রোনালদো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম