Logo
Logo
×
   

Advertisement

খেলা

ফাইনালের আগে আর্জেন্টিনা ও মেসিকে প্রশংসায় ভাসালেন রোনালদিনহো

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম

ফাইনালের আগে আর্জেন্টিনা ও মেসিকে প্রশংসায় ভাসালেন রোনালদিনহো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো।

Advertisement

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার লড়াইয়ের আগে আলবিসেলেস্তেদের ভূয়সী প্রশংসা করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো। বিশেষ করে তার সাবেক বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি এবং পুরো টুর্নামেন্টে আর্জেন্টিনার দলগত পারফরম্যান্সে মুগ্ধতার কথা জানিয়েছেন তিনি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জে গ্লোবো-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদিনহো বলেন, “আর্জেন্টিনা এমনই একটি দল, যাদের খেলা দেখতে আমি সবসময় পছন্দ করি। প্রতিটি ম্যাচে খেলোয়াড়দের যে নিবেদন ও লড়াই করার মানসিকতা দেখা যায়, তা সত্যিই অসাধারণ।

আর্জেন্টিনার সাফল্যের পেছনে দলের মানসিক দৃঢ়তা এবং মেসির প্রভাবকে বড় কারণ হিসেবে দেখছেন তিনি। রোনালদিনহো বলেন, আর্জেন্টিনা বরাবরই অদম্য মনোবল নিয়ে খেলে। তাদের এই পরিচিতি নতুন নয়। এবারও তারা সেই একই শক্তি নিয়ে ফাইনালে উঠেছে। আর দলে তো মেসি আছেই, যে এক মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে।   

দলের মধ্যে থাকা বোঝাপড়া ও ঐক্যেরও প্রশংসা করেছেন সাবেক এই ব্রাজিলিয়ান তারকা। তার ভাষায়, এই দলের সবচেয়ে বড় শক্তি তাদের একতা। খেলোয়াড়রা জানে কখন মেসির কাছে বল পৌঁছে দিতে হবে এবং তারা বিশ্বাস করে, মেসি যেকোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সবাই তার জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। এই সমন্বয় ও পারস্পরিক বিশ্বাস দেখাটা দারুণ।

রোনালদিনহো ও মেসির সম্পর্কের ইতিহাসও বেশ দীর্ঘ। বার্সেলোনার মূল দলে মেসির উত্থানের সময় থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ন্যু ক্যাম্পে চার মৌসুম একসঙ্গে খেলেছেন তারা। সেই সময়ে চ্যাম্পিয়ন্স লিগসহ পাঁচটি শিরোপা জিতেছিল বার্সেলোনা। মাঠের সেই সম্পর্ক সময়ের সঙ্গে আরও গভীর বন্ধুত্বে রূপ নিয়েছে, যা আজও অটুট রয়েছে।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম