Logo
Logo
×
   

Advertisement

খেলা

বিদায়ী কোচকে এমবাপ্পের আবেগঘন বার্তা, ‘আপনাকে সুন্দর বিদায় উপহার দিতে পারতাম’

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০২:০৫ পিএম

বিদায়ী কোচকে এমবাপ্পের আবেগঘন বার্তা, ‘আপনাকে সুন্দর বিদায় উপহার দিতে পারতাম’

ফ্রান্সের বিদায়ী বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম ও কিলিয়ান এমবাপ্পে।

Advertisement

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করেছে ফ্রান্স। আর এই ম্যাচটির মধ্য দিয়েই অবসান ঘটল ফরাসি ফুটবলে দীর্ঘ ১৪ বছরের এক সোনালি অধ্যায়ের। বিদায় নিলেন ‘লে ব্লুজ’দের প্রধান কোচ দিদিয়ের দেশম। 

ফরাসি ফুটবলের এ কিংবদন্তির বিদায়ে সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন দলটির অধিনায়ক ও তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। 

কোচের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘আপনি আমাদের যা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আমরা আপনাকে আরও সুন্দর একটি বিদায় উপহার দিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ব্যর্থ হয়েছি।’ 

১৪ বছর ধরে দেশম ফরাসি ফুটবলে যে অবদান রেখেছেন, তা ভাষায় প্রকাশ করা কঠিন উল্লেখ করে এমবাপ্পে বলেন, ‘এই দলের পুনরুত্থানে আপনার ভূমিকা কতটা বিশাল ছিল, তা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মানুষ হয়তো সবসময় আপনার মহত্বকে মূল্যায়ন করতে পারেনি, কিন্তু সময় এবং ইতিহাস ঠিকই তার বিচার করবে… এতগুলো বছর ধরে দেশের হয়ে সবচেয়ে বড় মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।’ 

৫৭ বছর বয়সি এই মাস্টারমাইন্ড ২০১২ সালে লঁরা ব্লাঁ-র কাছ থেকে পিছিয়ে পড়া এক ফরাসি দলের দায়িত্ব নিয়েছিলেন। এরপর ২০১৮ সালে দলকে এনে দেন দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি। 

কোচের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে নিজের সৌভাগ্য উল্লেখ করে এমবাপ্পে আরও যোগ করেন, ‘আমাদের দেশের অন্যতম সেরা এক কিংবদন্তির পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমরা একসঙ্গে যা কিছু অর্জন করেছি এবং পার করেছি, তার সবটুকুই আমার কাছে চমৎকার স্মৃতি হয়ে থাকবে। আপনার নতুন পথচলার জন্য শুভকামনা। এই জার্সির জন্য আপনি যা করেছেন, তার জন্য আবারও ধন্যবাদ। এই জার্সিটি আমাদের কাছে অনেক কিছু।’ 

১৪ বছরের এই দীর্ঘ মেয়াদে ফ্রান্সের ২০১৮ সালের বিশ্বকাপ জয়, ২০২১ সালের নেশনস লিগ জয় এবং বেশ কয়েকটি প্রধান টুর্নামেন্টের ফাইনালে ওঠার পেছনে দিদিয়ের দেশম অসাধারণ ধারাবাহিকতা রেখেছেন। 

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপ এবং ২০০০ সালের ইউরো জয়ী এই অধিনায়ক, ঠিক ২০ বছর পর কোচ হিসেবেও ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছেন। ফরাসি ফুটবলের ইতিহাসে তাই তার স্থান অনন্য। 

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম