Logo
Logo
×

Advertisement

খেলা

বিশ্বকাপ জিততে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে আর্জেন্টিনাকে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৮:৫৯ পিএম

বিশ্বকাপ জিততে দুই ‘অভিশাপ’ কাটাতে হবে আর্জেন্টিনাকে

Advertisement

কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি থেকে মাত্র এক ম্যাচ দূরে আছে আর্জেন্টিনা। আজ রাতে স্পেনের বিপক্ষে ফাইনালের বৈতরণি পার হলেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরবেন লিওনেল মেসি। কিন্তু সেই শিরোপা জিততে হলে শুধু স্পেনের বিপক্ষে নয়, আর্জেন্টিনাকে লড়তে হবে পরিসংখ্যানের দুই ‘অভিশাপের’ বিপক্ষেও, কয়েক দশক ধরে যা তাড়া করে ফিরছে বিশ্বজয়ীদের। 

ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর হওয়ার ‘অভিশাপ’

আর্জেন্টিনা বিশ্বকাপ শুরু করেছিল ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। মাঝপথে শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও পুনরুদ্ধার করে শীর্ষস্থান। কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প, ১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো দলই ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বিশ্বকাপ জিততে পারেনি।

১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ থেকে শুরু। সেবার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জার্মানি বাদ পড়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। তিন দশক পেরিয়ে গেলেও সেই অভিশাপ এখনো কাটেনি। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলের কপালে বিশ্বকাপ শিরোপা আর জোটে না। আর্জেন্টিনা কি এবার পারবে সেই অভিশাপ কাটিয়ে। শিরোপাটা নিজেদের করে নিতে? 

পরপর দুই ট্রফির অপেক্ষা ৬৪ বছরের

দ্বিতীয় অভিশাপটা বিশ্বজয়ী দলের গায়ে লেপ্টে আছে ৬০ বছরের বেশি সময় ধরে। পরপর দুবার বিশ্বকাপ জেতার রেকর্ড আছে মাত্র দুটি দলের। ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল। এই দুই দল বাদে পরপর দুবার বিশ্বকাপ জিততে পারেনি আর কোনো দলই।

তবে মজার ব্যাপার হলো এই দুই দলই জিতেছিল জুলে রিমে ট্রফি। নতুন বিশ্বকাপ ট্রফি আসার পর পরপর দুবার সেটা উঁচিয়ে ধরার সৌভাগ্য হয়নি কারোরই। এর মধ্যে পরপর দুবার ফাইনাল খেলেছে আর্জেন্টিনা, জার্মানি (১৯৮৬ ও ১৯৯০), টানা তিনবার খেলেছে ব্রাজিল (১৯৯৪, ১৯৯৮, ২০০২। কিন্তু পরপর দুবার নতুন বিশ্বকাপ জেতা হয়নি কারোরই।

স্পেনের বিপক্ষে তাই লিওনেল স্কালোনির শিষ্যরা আজ মাঠে নামবেন ‘অভিশাপ’ কাটানোর লড়াইয়ে। যদি ‘অভিশাপ’ কাটিয়ে শিরোপা ঘরে তুলতে পারে, তবেই জার্মানি, ইতালির সঙ্গে নাম লেখা হবে আর্জেন্টিনার। জার্সিতে শোভা পাবে চারটি তারকা। নতুন করে ইতিহাস কি গড়তে পারবে তারা?

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

২০২৬ ব্যালন ডি’অরে মেসিকে ভোট দিয়েছিল ‘ব্রাজিল’

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

আর্জেন্টিনা-জার্মানির ম্যাচ দিয়ে তিন বছর পর খুলছে ম্যারাডোনা স্টেডিয়াম

আর্জেন্টিনায় ঘরের শত্রু বিভীষণ, বিশ্বকাপে একাদশ ফাঁস করতেন দলেরই কেউ

আর্জেন্টিনায় ঘরের শত্রু বিভীষণ, বিশ্বকাপে একাদশ ফাঁস করতেন দলেরই কেউ

আরও পড়ুন

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড

মেসিকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে হালান্ডের বিরল রেকর্ড

বায়ার্ন মিউনিখেই থাকছেন কেইন

বায়ার্ন মিউনিখেই থাকছেন কেইন

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

মিগেলের মৃত্যুর শোকে জাতীয় দল থেকে সরে দাঁড়ালেন সেই গোলকিপার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম