Logo
Logo
×
   

Advertisement

খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা: কারা আছেন, কারা নেই

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ০৭:০০ পিএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা: কারা আছেন, কারা নেই

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বিসিবি।

Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে রোববার (২৬ জুলাই) দল ঘোষণা করেছে বিসিবি। আর প্রথম টেস্টের দলে যথারীতি নেই নাহিদ রানা, লিটন দাসরা। দুই তারকার অনুপস্থিতিতে ফিরেছেন জাকের আলি অনিক, সৌম্য সরকার। চমক হিসেবে আছেন পেসার মুশফিক হাসান।

টেস্টের ওপেনিংয়ে দীর্ঘদিন পর  ফিরলেন সৌম্য। জায়গা হারিয়েছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া দীর্ঘদিন পর ফেরানো হয়েছে জাকেরকে। তার সঙ্গে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন অমিত হাসান। 

স্পিনার হিসেবে সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সঙ্গে রয়েছেন তাইজুল ইসলাম। সাথে আছেন পাঁচ পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মুশফিক।  

বাংলাদেশের টেস্ট স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, এবাদত হোসেন, মুশফিক হাসান, তাসকিন আহমেদ।

বাদ পড়েছেন: মাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, তাওহিদ হৃদয়, নাঈম হাসান ও রবিউল হক।

দলে ফিরেছেন: সৌম্য সরকার, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মুশফিক হাসান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম