Logo
Logo
×

Advertisement

খেলা

ব্র্যান্ড ভ্যালু বেড়েছে আইপিএলের, শীর্ষে ব্যাঙ্গালুরু

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:৪৯ পিএম

ব্র্যান্ড ভ্যালু বেড়েছে আইপিএলের, শীর্ষে ব্যাঙ্গালুরু

Advertisement

আইপিএল খেলা মানেই কোটিপতি হয়ে যাওয়া। যে কারণে ভারতীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা অনেক ক্রিকেটারের স্বপ্ন। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের দিক থেকে বিশ্বে সব খেলার মধ্যে তৃতীয়। 

আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির ব্র্যান্ড ভ্যালু বাড়ছে প্রতি বছরই। এবারও ব্যতিক্রম নয়। হিসাব বলছে, এ বছর আইপিএলের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে ১১.৪ শতাংশ।

আইপিএলের সবচেয়ে দামি দলের তালিকায় এবার মুম্বাই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্সকে টপকে শীর্ষস্থানে উঠে এসেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আসলে চ্যাম্পিয়ন হওয়াটা বিরাট কোহলিদের জন্য বিরাট সঞ্জীবনীর মতো কাজ করেছে। যে কারণে তাদের ব্রান্ড ভ্যালু হু হু করে বেড়েছে। রিপোর্ট অনুযায়ী আপাতত আরসিবির বাজারমূল্য ২৬৯ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ২,৯৮৪ কোটি।

আইপিএলের ব্র্যান্ড ভ্যালুর নিরিখে তৃতীয় পজিশনে মুম্বাই। আপাতত তারা দ্বিতীয় স্থানে। পাঁচবারের চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মুম্বাইয়ে দেশের সেরা তারকারা খেলেন। রোহিত শর্মা, জশপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদবরা মুম্বইয়ের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে সাহায্য করছে। বর্তমান হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সের বাজারমূল্য ২৬৪ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ২,৫২৪ কোটি। রোহিতদের ব্র্যান্ড ভ্যালু এক বছরে বেড়েছে ৯.১ শতাংশ।

আইপিএলের ব্র্যান্ড ভ্যালুর নিরিখে তৃতীয় স্থানে কেকেআর। ৩ বারের চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় ইউএসপি দলের কর্ণধার শাহরুখ খান। সেটাই নাইটদের জনপ্রিয়তার অন্যতম কারণ। তাছাড়া কলকাতার দল হওয়ার একটা অ্যাডভান্টেজ আছে। তবে দলে বিশেষ বড় মহাতারকা না থাকায় প্রথম তিনে উঠতে পারে না নাইটরা। বর্তমান হিসাবে নাইটদের বাজারমূল্য ২ হাজার ৩৪৩ কোটি। এক বছরে নাইটদের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে প্রায় ৮ শতাংশ।

ব্র্যান্ড ভ্যালুর নিরিখে চতুর্থ স্থানে নেমে এসেছে চেন্নাই সুপার কিংস। পাঁচ বারের চ্যাম্পিয়নরা দীর্ঘদিন ছিলেন তালিকার শীর্ষে। কিন্তু সমস্যা হল ইদানিং মহেন্দ্র সিং ধোনি ছাড়া সেভাবে আর কোনও মহাতারকা নেই চেন্নাই দলে। এ বছর অবশ্য সঞ্জু স্যামসন যোগ দিয়েছেন। বর্তমান হিসাবে চেন্নাই সুপার কিংসের বাজারমূল্য ২৪৪ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় ২৩৩৪ কোটি টাকা। এক বছরে সিএসকের ব্র্যান্ড ভ্যালু বেড়েছে মাত্র ৩.৪ শতাংশ।

প্রথম ৪ দল ছাড়া বাকি দলগুলির ব্র্যান্ডভ্যালু অবশ্য অনেকটাই কম। বাজারদরের নিরিখে পঞ্চম স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কাব্য মারানের দল একবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। হায়দরাবাদ দলের ব্র্যান্ড ভ্যালু ১ হাজার ৬০৭ কোটি। ষষ্ঠ স্থানে উঠে এসেছ বৈভব সূর্যবংশীদের রাজস্থান রয়্যালস। রাজস্থানের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১,৫৪০ কোটি টাকা।

আইপিএলের সেই প্রথম মরশুম থেকে নিয়মিত খেলছে পাঞ্জাব কিংস। কিন্তু এ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে মালকিন প্রীতি জিন্টার জন্য দলের সামান্য জনপ্রিয়তা রয়েছে। পাঞ্জাব কিংসের ব্র্যান্ড ভ্যালু ১৫১১ কোটি টাকা। মাত্র ৪ মরশুম খেললেও আইপিএলের ব্র্যান্ড ভ্যালুর নিরিখে একাধিক দলকে ছাপিয়ে গিয়েছে গুজরাট টাইটান্স। এই মুহূর্তে গুজরাটের অধিনায়ক শুভমান গিল। এই দলটির বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১৫০২ কোটি টাকা।

একবারও আইপিএল না জেতা দিল্লি ক্যাপিটালস ব্র্যান্ড ভ্যালুর নিরিখে রয়েছে নবম স্থানে। কেএল রাহুল, অক্ষর প্যাটেলদের দলের বাজারমূল্য ১ হাজার ৪৯২ কোটি টাকা।

ব্র্যান্ড ভ্যালুর নিরিখে সবার নীচে সঞ্জীব গোয়েঙ্কার দল লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের ব্র্যান্ড ভ্যালু ১,১৬৭ কোটি টাকা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই

হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম