Logo
Logo
×

Advertisement

খেলা

শেষ মুহুর্তে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৪:৪৫ পিএম

শেষ মুহুর্তে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। সংগৃহীত ছবি

Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে চোট কাটিয়ে প্রথম টেস্টের স্কোয়াডে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। শনিবার (১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাম পায়ের কাফে চোট পাওয়ায় প্রথমে ঘোষিত দলে জায়গা হয়নি লিটনের। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় দ্রুত সুস্থ হয়ে ওঠায় শেষ মুহূর্তে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার তিনি অস্ট্রেলিয়ার ডারউইনের উদ্দেশে রওনা হবেন এবং সেখানে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

বিসিবি জানিয়েছে, গত জুন মাস থেকে চোটের কারণে মাঠের বাইরে ছিলেন ৩১ বছর বয়সি এই ক্রিকেটার। তবে ফিটনেসে সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে প্রথম টেস্টের জন্য বিবেচনা করা হয়েছে।

আগামী ৬ থেকে ৮ আগস্ট তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপর ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। দুই ম্যাচের এই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট।

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মুশফিক হাসান ও মোস্তাফিজুর রহমান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান দখল করল দক্ষিণ আফ্রিকা

৪০০ রান হজম করেও জয় পাওয়া বিশেষ অর্জন: বাভুমা

৪০০ রান হজম করেও জয় পাওয়া বিশেষ অর্জন: বাভুমা

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পাচ্ছেন শান্ত

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের

লিডে গিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের টার্গেট মাত্র ১২ রান

লিডে গিয়ে অলআউট বাংলাদেশ, প্রোটিয়াদের টার্গেট মাত্র ১২ রান

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা

দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম