Logo
Logo
×

Advertisement

খেলা

ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০৮:৫৩ পিএম

ছড়িয়ে পড়েছে রোনালদো-জর্জিনার বিয়ের আমন্ত্রণপত্র, আসল নাকি গুঞ্জন?

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ।

Advertisement

একটি আমন্ত্রণপত্র, সেখানে লেখা: ‘ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ তাদের বিয়ের অনুষ্ঠান উদযাপনে সপরিবারে আপনার উপস্থিতি কামনা করছে।’ আমন্ত্রণ জানানো হয়েছে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়রের মতো তারকাকেও। 

কিন্তু কিছু আমন্ত্রণপত্রে অনুষ্ঠান শুরুর সময় লেখা ১ আগস্ট বেলা ২টায়, আবার কোনো জায়গায় বিকাল ৫টা। অনুষ্ঠান শুরুর সময় নিয়ে বিভ্রান্তিতে প্রশ্ন ওঠে, রোনালদো কি আসলেই বিয়ে করছেন নাকি গুঞ্জন। 

পর্তুগিজ টেলিভিশন অনুষ্ঠান ‘ভি প্লাস ফামা’-তে ফাঁস করা হয়েছে এ আমন্ত্রণপত্র। তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় বাতাসের গতিতে ছড়িয়ে পড়ে। এই গুঞ্জন আরও জোরালো হয় যখন পাপারাজ্জিরা একটি ছবি তোলে। যেখানে দেখা যায় মায়োর্কার একটি ইয়টে ছুটি কাটানোর সময় দুজনের আঙুলে একই রকমের হীরার আংটি। অনেক ভক্তই বিশ্বাস করতে শুরু করেন তারা গোপনে বিয়েও সেরে ফেলেছেন। 

তবে গুঞ্জনের অবসান ঘটতে সময় লাগেনি। একাধিক মিডিয়া আউটলেট ও বিয়ের ভেন্যুর কর্মকর্তারা এই প্রতিবেদনগুলো মিথ্যা বলে দাবি করেছে। 

আমন্ত্রণপত্রে উল্লেখিত বিয়ের ভেন্যু কুইন্তা দা রেগালেইরা। সিন্ত্রায় অবস্থিত এই ভেন্যু ১ আগস্ট জনসাধারণের জন্য খোলা রাখা হয়েছে এবং গুজবে ডুবে থাকা অনুষ্ঠানের পরিবর্তে সেখানে হবে একটি গানের কনসার্ট, যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত।  

অবশ্য গত বছর জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়ে ইতিবাচক সাড়া পান রোনালদো। পর্তুগিজ তারকার বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলেছিলেন রদ্রিগেজ। বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলেছিলেন! ১৯ জুলাই বিশ্বকাপ শেষে তারা গাঁটছড়া বাঁধছেন বলে খবর বেরিয়েছিল। সেই সময় পার হয়েছে এবং আমন্ত্রণপত্র ফাঁস হওয়ার পর সেই গুঞ্জন হয়েছে আরও জোরালো, যার শেষ হতেও সময় লাগেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

রোনালদোর ‘৭’ পরে গোলে করে মেসির মতো উদযাপন, কে এই ফোর্বস?

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘এখন কি আমার রোনালদোর মাকেও জবাব দিতে হবে?’ প্রশ্ন পর্তুগাল কোচের

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

‘পর্তুগাল হেরেছে, আমি খুশি হয়েছি’ — বললেন রোনালদোর মা

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

আয়ের হিসাবে রোনালদোর ধারেকাছেও নেই মেসি

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

লজ্জার রেকর্ড গড়ে রোনালদো পরবর্তী যুগের শুরু পর্তুগালের

পরিবার নিয়ে পর্তুগালে ফিরছেন রোনালদো, তবে কি অবসরের প্রস্তুতি?

পরিবার নিয়ে পর্তুগালে ফিরছেন রোনালদো, তবে কি অবসরের প্রস্তুতি?

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

টি-টোয়েন্টিতে ৪০০ উইকেটের ক্লাবে প্রথম ভারতীয় চাহাল

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার

দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানালেন ভারতীয় হাইকমিশনার

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে

দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা

দ্বিতীয় টেস্টে হাসান মাহমুদকে পাওয়া নিয়ে শঙ্কা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম