Logo
Logo
×

Advertisement

খেলা

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

জোড়া গোলে ঘরের মাঠে স্মরণীয় অভিষেক লেভানডফস্কির

শিকাগো ফায়ারের হয়ে ঘরের মাঠে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন রবার্ট লেভানডফস্কি।

Advertisement

নতুন ক্লাব শিকাগো ফায়ারের হয়ে ঘরের মাঠে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন রবার্ট লেভানডফস্কি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শার্লট এফসির বিপক্ষে পিছিয়ে পড়েও পোলিশ তারকার জোড়ায় জয় পেয়েছে শিকাগো।

রোববার সকালে সোলজার ফিল্ডে শিকাগো এফসির জয় ২-১ ব্যবধানে। ম্যাচের দুই অর্ধে দুই গোল করে জয় নিশ্চিত করেন লেভানডফস্কি। ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থান আরও মজবুত করেছে শিকাগো। 

ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটে ধাক্কা খায় স্বাগতিকরা। ইদান টোকলোমাতির অ্যাসিস্ট থেকে বক্সের ডান দিক থেকে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে দেন শার্লটের পেপ বিয়েল।

তবে দুই মিনিট পরই স্বাগতিকদের সমতায় ফেরান লেভানডফস্কি। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করে ম্যাচে ফেরান শিকাগোকে। 

দ্বিতীয়ার্ধের ৬৮তম মিনিটে আবারও জ্বলে ওঠেন সাবেক বার্সেলোনা স্ট্রাইকার। বক্সের ভেতর থেকে বাঁ পায়ের নিচু শটে বল জালে জড়িয়ে নিজের দ্বিতীয় এবং দলের জয়সূচক গোলটি করেন তিনি।

ম্যাচের শেষদিকে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে শার্লট। তবে গোল আদায় করতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে শিকাগো ফায়ার।

গত মৌসুম শেষে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় বার্সেলোনা ছাড়েন লেভানডফস্কি। জুনের শেষদিকে দুই বছরের চুক্তিতে শিকাগো ফায়ারে যোগ দেন এই পোলিশ তারকা। ২২ জুলাই লেভানডফস্কির অভিষেক হয় মেজর লিগ সকারে। প্রথম দুই ম্যাচে গোলের দেখা না পেলেও নিজের তৃতীয় ম্যাচে জ্বলে উঠলেন ৩৭ বয়সি এই স্ট্রাইকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এক ম্যাচে মেসি-কাসেমিরো-লেভান্ডভস্কির নৈপুণ্য, মিয়ামির ড্র

এক ম্যাচে মেসি-কাসেমিরো-লেভান্ডভস্কির নৈপুণ্য, মিয়ামির ড্র

২০০ মিলিয়নের অফার ফিরিয়ে দেন লেভানডফস্কি

২০০ মিলিয়নের অফার ফিরিয়ে দেন লেভানডফস্কি

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি

বিদায়বেলায় মেসির দুঃখের স্মৃতি ফিরিয়ে আনলেন লেভান্ডভস্কি

আবেগঘন পোস্টে বিদায়ের বার্তা জানালেন লেভান্ডভস্কি

আবেগঘন পোস্টে বিদায়ের বার্তা জানালেন লেভান্ডভস্কি

অবসরের ইঙ্গিত দিলেন লেভানডভস্কি

অবসরের ইঙ্গিত দিলেন লেভানডভস্কি

টানা দ্বিতীয় বার রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনার

টানা দ্বিতীয় বার রিয়ালকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ বার্সেলোনার

আরও পড়ুন

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

ভারতের নতুন পেস প্রতিভা, ১১ ম্যাচেই জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম