Logo
Logo
×
   

Advertisement

খেলা

আবেগঘন পোস্টে বিদায়ের বার্তা জানালেন লেভান্ডভস্কি

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১১:৪৪ এএম

আবেগঘন পোস্টে বিদায়ের বার্তা জানালেন লেভান্ডভস্কি

বিদায়ী ম্যাচটি স্মরণীয় করে রাখলেন লেভান্ডভস্কি। সংগৃহীত ছবি

Advertisement

আগেই ধারনা করা হচ্ছিল এরকম খবর শোনা যাবে, অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েই ফেললেন বার্সেলোনার তারকা স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। চলতি মৌসুম শেষ হলেই স্প্যানিশ ক্লাবটির সঙ্গে সম্পর্কের ইতি টানছেন অভিজ্ঞ এই পোলিশ ফুটবলার।

শনিবার (১৬ মে) নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় নিজেই বিদায়ের কথা জানান তিনি।

২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন লেভান্ডভস্কি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বার্সার জার্সিতে কাটানো সময়কে সফল বলেই মনে করছেন এই তারকা ফুটবলার।

বিদায়ী বার্তায় তিনি লেখেন- কঠিন চ্যালেঞ্জ আর কঠোর পরিশ্রমে ভরা কয়েকটি বছর কাটানোর পর এবার নতুন পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এই সময়ে দলকে শিরোপা জিততে সাহায্য করতে পেরে আমি গর্বিত। সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা সবসময় মনে থাকবে। কাতালুনিয়া আমার জীবনের বিশেষ একটি জায়গা হয়ে থাকবে।

বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯১ ম্যাচে ১১৯টি গোল করেছেন ৩৭ বছর বয়সি এই স্ট্রাইকার। চলতি মৌসুমেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ক্লাবের সাফল্যে অবদান রাখতে পেরে নিজের সন্তুষ্টির কথাও জানিয়েছেন লেভান্ডভস্কি।

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক তাকে প্রশংসায় ভাসিয়ে বলেন, তরুণ ফুটবলারদের জন্য লেভান্ডভস্কি একজন অনুকরণীয় উদাহরণ।

এখনও পর্যন্ত নতুন ক্লাবের নাম প্রকাশ করেননি এই তারকা স্ট্রাইকার। তবে সৌদি আরব ও আমেরিকার বিভিন্ন ক্লাব থেকে তার কাছে প্রস্তাব এসেছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম