Logo
Logo
×

Advertisement

খেলা

খেলা শেষের আগেই ভুল করে নেইমারকে মাঠ থেকে তুলে দিলেন রেফারি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:১৯ এএম

খেলা শেষের আগেই ভুল করে নেইমারকে মাঠ থেকে তুলে দিলেন রেফারি

ফাইল ছবি

Advertisement

ব্রাজিলিয়ান সিরি আ'তে রোববার এক বিতর্কিত ঘটনার জন্ম হলো। সেটা হলো আবার নেইমারকে কেন্দ্র করে। সান্তোসের হয়ে খেলতে নেমে ম্যাচের মাঝপথে ভুলবশত মাঠ থেকে তুলে নেওয়া হলো তাকে। এই নিয়ে রেফারিসহ ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। সেদিন কুরিতিবার কাছে ৩-০ গোলে হেরে যায় সান্তোস।

ম্যাচের ৬৫ মিনিটে নেইমার মাঠের ডাগআউটের বিপরীত প্রান্তে চিকিৎসা নিচ্ছিলেন। ৩৪ বছর বয়সী এই তারকা খেলোয়াড় প্রায়ই চোটের কবলে পড়েন। এই সময় চতুর্থ রেফারি তার বোর্ডে দেখান ১০ নম্বর জার্সিধারী নেইমারকে তুলে নেওয়া হয়েছে। কিন্তু নেইমার সেটা দেখতেই পাননি।

যখন তিনি মাঠে ফেরার জন্য প্রস্তুত হলেন, ততক্ষণে খেলা আবার শুরু হয়ে গেছে। মাঠে নেমে গেছেন রবিনিও জুনিয়র। এই ১৮ বছর বয়সী তরুণ ব্রাজিলের সাবেক তারকা রবিনিওর ছেলে। নেইমার মাঠে ঢুকতে গেলে রেফারি তাকে বাইরে যেতে বলেন।

এতে ক্ষোভে ফেটে পড়েন নেইমার। তিনি চতুর্থ রেফারির কাছে হাতে লেখা বদলির কাগজটি দেখতে চাইলেন। কাগজ দেখে বোঝা গেল, সান্তোসের কোচ কুকা আসলে ৩১ নম্বর জার্সিধারী গনজালো এস্কোবারকে তুলতে চেয়েছিলেন। কিন্তু ভুলে ভুল নম্বর লেখা হয়েছিল। খেলা শুরু হওয়ার আগে কোচ নিজেও ভুলটা ধরতে পারেননি।

এই ঘটনাটি হয়েছে ঠিক তখনই, যখন ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার মাত্র একদিন বাকি। এটা নেইমারের জন্য ছিল কোচ কার্লো আনচেলত্তিকে নিজের যোগ্যতা প্রমাণের শেষ সুযোগ। এখন পর্যন্ত আনচেলত্তি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে দলে রাখেননি।

নেইমার মৌসুমের শুরুতে হাঁটুর অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন। এবারের লিগে ১৬টি ম্যাচের মধ্যে মাত্র আটটিতে খেলেছেন তিনি। তবে চারটি গোল করেছেন। পাশাপাশি পাঁচটি হলুদ কার্ডও দেখেছেন। এই হারের ফলে সান্তোস ব্রাজিলিয়ান সিরি এ-এর রেলিগেশন জোনে নেমে গেছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

সান্তোসে বড় পদ পেলেন নেইমারের বাবা

রোনালদোর বিদায়ে নেইমারের ‘এক শব্দের’ বার্তা

রোনালদোর বিদায়ে নেইমারের ‘এক শব্দের’ বার্তা

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

ব্যালন ডি’অরে ১ ভোট পেয়েছেন আলজেরিয়ান ইব্রাহিম, সেই ভোটটিই মেসির

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

কাকাকে বিশেষ সম্মাননা দিল মিলান, চোখের জলে ভাসলেন ব্রাজিল তারকা

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ভাঙা হাত নিয়েই ফাইনালে ১১ সেভ, চিরস্থায়ী ক্ষতি হয়ে গেছে মার্তিনেজের

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

ব্রাজিলের দল ঘোষণা, বাদ পড়েছেন একঝাঁক তারকা

আরও পড়ুন

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

৩১৫ রানে এগিয়ে উইন্ডিজ, রেকর্ড গড়তে হবে টাইগারদের

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

আর্জেন্টিনার মাটিতে ফেরার সম্ভাবনা মেসির

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

খাজার স্যান্ডপেপার গেটের দাবি নিয়ে প্রশ্ন তুললেন ইংল্যান্ডের কিংবদন্তি

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

অস্ট্রেলিয়া ক্রিকেটের বিরুদ্ধে ‘বৈষম্যের অভিযোগ’ তুললেন খাজা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম