Logo
Logo
×

Advertisement

খেলা

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম

আইপিএল খেলার লোভে বিপাকে আমির

Advertisement

ক্রিকেট বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে শীর্ষে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। টি-টোয়েন্টির এই টুর্নামেন্টে খেলা মানে কোটিপতি বনে যাওয়া।

আইপিএলে খেলার লোভে ইংল্যান্ডের নাগরিকত্ব নিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। সেটা করতে গিয়ে বিপাকে পড়েছেন তিনি। এখন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

আইপিএলে খেলার যোগ্যতা পেয়েছেন আমির। নিলামে ডাক পাবেন কি না তা সময়ই বলে দেবে। কিন্তু সেই লোভ করতে গিয়ে হিতের বিপরীত হয়ে গেল আমিরের? 

ইংল্যান্ডের নাগরিকত্ব নেওয়ার বিষয়টি নিজেই জানিয়েছিলেন আমির। চলতি বছর ভাইটালিটি ব্লাস্টে তাকে সই করিয়েছে নটিংহ্যামশায়ার। গত জুন মাসে ইংল্যান্ডের নাগরিকত্ব পেয়েছেন আমির। ফলে তিনি এখন ইংল্যান্ডের লিগে দেশীয় ক্রিকেটারের তালিকায় রয়েছেন। দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ট্রেন্ট রকেটস দলে রয়েছেন আমির।

মোহাম্মদ আমিরের কাগজে কলমে বয়স এখন ৩৪। তবে বাস্তাবে আরও বেশি হতে পারে। এই বয়সে আমিরকে আইপিএলের কোনো দল খেলতে নেবে কিনা, বা নিলামে তার নাম থাকবে কিনা, সেই সিদ্ধান্ত আইপিএল গভর্নিং কাউন্সিলের। আমির নিজে অবশ্য জানিয়েছেন, সুযোগ পেলে তিনি আইপিএলে খেলতে তৈরি।

কিন্তু আইপিএলে খেলতে গিয়ে অন্য বিপদ হয়েছে আমিরের। এখন আর পাকিস্তান সুপার লিগে তিনি দেশীয় ক্রিকেটার নন। তিনি বিদেশি ক্রিকেটারের তালিকায় জায়গা পাবেন। চলতি বছর রাওয়ালপিন্ডির হয়ে খেলেছেন তিনি। ২০২৬ সালে যে ক্রিকেটারদের কেনা হয়েছে তারা দুই বছরের জন্য চুক্তিবদ্ধ। অর্থাৎ, আমির আগামী মৌসুমেও দেশীয় ক্রিকেটার হিসেবে চুক্তিবদ্ধ। কিন্তু তিনি তো আর দেশীয় ক্রিকেটার নন। ফলে তার চুক্তিতে একটি সমস্যা তৈরি হয়েছে।

আগামী মরসুমে আমিরকে রাওয়ালপিন্ডি ধরে রাখতে পারবে কি না। যদি চুক্তির সমস্যা মিটেও, তার পরও একটি নতুন সমস্যা হতে পারে। আমিরকে নেওয়া মানে এক বিদেশি ক্রিকেটারের জায়গা দখল হয়ে যাওয়া। যে কারণে পাকিস্তান সুপার লিগে তার খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

তিন বছর পর আইপিএলের নিলাম হবে ভারতে

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে আগ্রহী আইপিএল মালিকরা

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

ধোনির ২৫ শতাংশ মালিকানা চাওয়ার প্রস্তাব মানেনি চেন্নাই

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন, অবশেষে মুখ খুললেন ব্রেট লি

হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই

হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই

ব্র্যান্ড ভ্যালু বেড়েছে আইপিএলের, শীর্ষে ব্যাঙ্গালুরু

ব্র্যান্ড ভ্যালু বেড়েছে আইপিএলের, শীর্ষে ব্যাঙ্গালুরু

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম