Logo
Logo
×

Advertisement

খেলা

দায়িত্ব ছাড়ছেন বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

দায়িত্ব ছাড়ছেন বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের কোচ

Advertisement

২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক সাফল্যের নেপথ্যের কারিগর পেদ্রো লেইতাও ব্রিতো ওরফে বুবিস্তা জাতীয় দলের প্রধান কোচের পদ ছাড়তে যাচ্ছেন। বিশ্বকাপ শেষ হওয়ার এক মাসের মধ্যেই তার বিদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। নতুন মৌসুমে মরক্কোর শীর্ষ ক্লাব রেনেসা বেরকানের ডাগআউটে দেখা যাবে এই অভিজ্ঞ কোচকে।

চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো মূল পর্বে জায়গা করে নেয় মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশ কেপ ভার্দে। তবে অভিষেকেই শুধু অংশগ্রহণে সীমাবদ্ধ থাকেনি দলটি। বুবিস্তার কৌশলী পরিকল্পনা ও শৃঙ্খলাবদ্ধ ফুটবলে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় আফ্রিকার দেশটি। নকআউট পর্বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয় তাদের। প্রথম বিশ্বকাপেই কেপ ভার্দের দুর্দান্ত পারফরম্যান্স ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

বিশ্বমঞ্চে এই সাফল্যের পরই নতুন অধ্যায়ে পা রাখছেন ৫৬ বছর বয়সি বুবিস্তা। মরক্কোর ক্লাব রেনেসা বেরকানে ইতোমধ্যে নিশ্চিত করেছে, তাদের সঙ্গে দুই বছরের চুক্তিতে সম্মত হয়েছেন তিনি। আগামী কয়েক দিনের মধ্যেই কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার।

তবে ক্লাব ফুটবলে নতুন দায়িত্ব সহজ হবে না বুবিস্তার জন্য। রেনেসা বেরকানে ২০২৫ মৌসুমে মরোক্কান লিগের শিরোপা জিতেছিল, আর সর্বশেষ মৌসুমে হয়েছে রানার্সআপ। এছাড়া দলটি আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও খেলেছে। জাতীয় দলকে বিশ্বকাপে ইতিহাস গড়ানোর পর এবার ক্লাব ফুটবলেও নিজের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেন কি না, সেটিই হবে বুবিস্তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫

কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫

কেপ ভার্দে ভ্রমণে যেতে বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে কি?

কেপ ভার্দে ভ্রমণে যেতে বাংলাদেশিদের আগাম ভিসা লাগবে কি?

আর্জেন্টিনার বিপক্ষে সেরা গোল করা কাবরালের প্রেমিকা কে এই জেইলি দা ক্রুজ?

আর্জেন্টিনার বিপক্ষে সেরা গোল করা কাবরালের প্রেমিকা কে এই জেইলি দা ক্রুজ?

আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরলেন কাব্রাল?

আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরলেন কাব্রাল?

কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

কেপ ভার্দের প্রেসিডেন্টের কাছ থেকে বিশেষ উপহার পাচ্ছেন মেসি

দ্বীপদেশ কেপ ভার্দেতে মুসলমানদের জীবন, ইতিহাস ও অবদান

দ্বীপদেশ কেপ ভার্দেতে মুসলমানদের জীবন, ইতিহাস ও অবদান

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম