Logo
Logo
×

Advertisement

খেলা

আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরলেন কাব্রাল?

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৩৭ এএম

আর্জেন্টিনার বিপক্ষে গোল করে কাকে জড়িয়ে ধরলেন কাব্রাল?

ছবি: সংগৃহীত।

Advertisement

বিশ্বকাপ ইতিহাসের অন্যতম চমক জাগানো ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে গোল করে ভিন্ন এক উদযাপনে নজর কেড়েছেন কেপ ভার্দের ডিফেন্ডার সিডনি লোপেস কাব্রাল। রাউন্ড অব ৩২-এর ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে বিদায় নিয়েছে টুর্নামেন্টের চমক কেপ ভার্দে। 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ৯০ মিনিট পর্যন্ত ১-১ গোলে আটকে রাখে টুর্নামেন্টের অন্যতম বড় চমক উপহার দিয়েছে কেপ ভার্দে। ম্যাচের ২৯ মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ৫৯ মিনিটে ডেরয় দুয়ার্তের গোল ম্যাচে সমতা ফিরিয়ে আনে। নির্ধারিত ৯০ মিনিট ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। কিন্তু ১০৩ মিনিটের মাথায় অসাধারণ এক গোল করে কেপ ভার্দেকে ২-২ সমতায় ফেরান ২৩ বছর বয়সি ডিফেন্ডার সিডনি লোপেস কাব্রাল। তার দুর্দান্ত এই গোল মুহূর্তেই বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়।

গোল করার পর কাব্রাল মাঠ ছেড়ে গ্যালারিতে ছুটে যান এবং সেখানে উপস্থিত এক নারীকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন। ধারণা করা হচ্ছে, ওই নারী তার প্রেমিকা। পরে আবার দ্রুত মাঠে ফিরে এসে খেলা চালিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি কিছু প্রকাশ না করায় কারবালের প্রেমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে উদযাপনের সময় ওই নারী তাকে ভালোবাসার কথা জানিয়েছেন বলেই মনে হয়েছে।

শেষ পর্যন্ত অবশ্য কেপ ভার্দের রূপকথার যাত্রা থেমে যায়। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে লিওনেল মেসিরা এবং শেষ ষোলোতে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল।

যদিও হার নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে কেপ ভার্দেকে, তবুও সিডনি লোপেস কারবালের অবিশ্বাস্য গোল এবং আবেগঘন উদযাপন বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এই ম্যাচের মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলে নতুন এক পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সূত্র: ইয়াহু স্পোর্টস

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ফুটবল বিশ্বকাপ ২০২৬


আরও পড়ুন

সম্পর্কিত খবর

মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার

মেসির বিদায়ে সতীর্থরা দিচ্ছেন বিশেষ উপহার

ক্যারিয়ারের শুরুতে রোনালদোর পক্ষে থাকলেও, এখন মেসিই সেরা: মুলার

ক্যারিয়ারের শুরুতে রোনালদোর পক্ষে থাকলেও, এখন মেসিই সেরা: মুলার

‘প্রজেক্ট ২০৩০’: স্কালোনির গোপন ছক, কী আছে এতে?

‘প্রজেক্ট ২০৩০’: স্কালোনির গোপন ছক, কী আছে এতে?

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

স্পেনে আরও এক ফুটবল ক্লাব কিনে নিলেন মেসি

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

আগুনে পুড়ল লিয়ান্দ্রো পারেদেসের বাড়ি

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই বলিভিয়াকে ৪ গোল দিল আর্জেন্টিনা

আরও পড়ুন

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

এশিয়ান গেমসে ব্যর্থ, লিটন কি অধিনায়কত্ব ছাড়বেন?

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

সোনা জিততে গিয়ে হারালেন ব্রোঞ্জ, অজুহাত খাবারে

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

চণ্ডীগড়ে ভারতের রেকর্ড, লজ্জা এড়াতে ভাঙতে চায় উইন্ডিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম