Logo
Logo
×

Advertisement

খেলা

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

Advertisement

ইরানের দুই নারী ফুটবলার ফাতেমেহ পাসান্দিদেহ ও আতেফেহ রামাজানিসাদ আনুষ্ঠানিকভাবে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেছেন। নাগরিকত্ব পাওয়ার পর তারা এই অর্জনকে জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে উল্লেখ করে অস্ট্রেলিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ চলাকালে কয়েকজন ইরানি ফুটবলার দেশের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানান। এরপর সাতজন খেলোয়াড় নিরাপত্তাজনিত আশঙ্কার কথা জানিয়ে অস্ট্রেলিয়ায় সুরক্ষা চান। এ ঘটনার পর ইরানে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ ওঠে এবং বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পরবর্তীতে ওই সাতজনের মধ্যে পাঁচজন ক্ষমা চেয়ে ইরানে ফিরে গেলেও পাসান্দিদেহ ও রামাজানিসাদ অস্ট্রেলিয়াতেই থেকে যান এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাদের হাতে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের সনদ তুলে দেন।

নাগরিকত্ব গ্রহণের পর আতেফেহ রামাজানিসাদ বলেন, এটি তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এবং অস্ট্রেলিয়ার নাগরিক হতে পেরে তিনি গর্বিত। একই অনুভূতি প্রকাশ করে ফাতেমেহ পাসান্দিদেহ বলেন, দীর্ঘ সময়ের কঠিন অভিজ্ঞতার পর এই স্বীকৃতির গুরুত্ব ভাষায় প্রকাশ করা কঠিন।

রাজনৈতিক আশ্রয়ের আবেদন করার অল্প সময়ের মধ্যেই দুই ফুটবলারকে অস্ট্রেলিয়ার ক্লাব ব্রিসবেন রোয়ারের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। নাগরিকত্ব লাভের পর ক্লাবটি এক বিবৃতিতে তাদের অভিনন্দন জানায়।

ব্রিসবেন রোয়ারের এক কর্মকর্তা বলেন, গত কয়েক মাসে এই দুই খেলোয়াড় যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, তা খুব কম মানুষকেই জীবনে সহ্য করতে হয়। তাদের নতুন জীবনের এই অধ্যায়ে পৌঁছাতে দেখে ক্লাব গর্বিত। তিনি আরও জানান, কুইন্সল্যান্ড এখন তাদের নতুন ঠিকানা এবং ভবিষ্যতে তারা চাইলে ক্লাবের হয়ে আবার মাঠে ফেরার সুযোগ সবসময় উন্মুক্ত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অর্থহীন: ইরানি প্রেসিডেন্ট

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাগি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাগি

মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান

মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান

হরমুজ দিয়ে তেল ছাড়তে কি গোপন টোল নিচ্ছে ইরান?

হরমুজ দিয়ে তেল ছাড়তে কি গোপন টোল নিচ্ছে ইরান?

আইআরজিসির বাধার মুখে হরমুজ থেকে ফিরে গেছে তেলবাহী ট্যাঙ্কার

আইআরজিসির বাধার মুখে হরমুজ থেকে ফিরে গেছে তেলবাহী ট্যাঙ্কার

আরও পড়ুন

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

বিদায়ী ম্যাচ খেলতে চাননি মেসি

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির সেরা ১০ জাদুকরি মুহূর্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম