Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশ সফরের সময়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহী ভারত

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৮:৩২ এএম

বাংলাদেশ সফরের সময়ে আফগানিস্তানের বিপক্ষে খেলতে আগ্রহী ভারত

সংগৃহীত

Advertisement

ভারতের আসন্ন বাংলাদেশ সফর ঘিরে নতুন সমস্যা দেখা দিয়েছে। আসছে মাসে ঢাকায় সফর করতে আগ্রহী নয় ভারত। এই সময়ে আফগানিস্তানকে আতিথ্য দেওয়াতেই বেশি মনোযোগ বিসিসিআইয়ের। বিষয়টি জানিয়েছে ক্রিকবাজ।

আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আফগানিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতের বিপক্ষে। ভারত এতে সম্মতি দিয়েছে।

এদিকে তিনটি করে ওডিআই ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা ভারতের। ১ থেকে ১৩ সেপ্টেম্বর ছয় ম্যাচের সাদা বলের সিরিজের পূর্বনির্ধারিত সূচি আগেই ঘোষণা করা হয়েছে।

তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকতে হঠাৎ আফগানিস্তানের ভারত সফরের সূচি নতুন প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে সিরিজটাকে। তাহলে কি ভারতীয় ক্রিকেট দল এবারও আসছে না?

ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কাজ চলছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার রাতে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই বিষয়ে আলোচনা হচ্ছে।’

ভারত শেষবার বাংলাদেশ সফর করেছে ২০২২ সালে। সেবার তারা দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল ২-০ ব্যবধানে। আর বাংলাদেশ ২-১ এ জিতেছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আফগানিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ জানাল বাংলাদেশ

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

আশরাফুলের রেকর্ড পেছনে ফেললেন লিটন

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

সেঞ্চুরির অপেক্ষা নিয়ে লাঞ্চে লিটন, বাংলাদেশের রানের পাহাড়

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

৪ পাণ্ডবের পর প্রথম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন লিটন

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

‘লর্ড’ শব্দটা কিন্তু মিঠুনকে দিয়েই শুরু হয়েছিল: হাবিবুল

আরও পড়ুন

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

ইতালিতেই ক্যারিয়ারের ইতি টানতে চান দিবালা

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘মেসি নিজেকে কী মনে করে?’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

‘আমিই ইতিহাসের সেরা ফুটবলার’

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

রোহিত-কোহলির মাইলফলক স্পর্শ করলেন তিলক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম