Logo
Logo
×

Advertisement

খেলা

ম্যারাডোনার মৃত্যু নিয়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০২:২০ পিএম

ম্যারাডোনার মৃত্যু নিয়ে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

সংগৃহীত

Advertisement

২০২০ সালে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় দিয়েগো ম্যারাডোনার শরীরে বেশ কিছু ‘সতর্কতার লক্ষণ’ দেখা গিয়েছিল। কিন্তু সেগুলো উপেক্ষা করা হয়। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মৃত্যু নিয়ে চলা বিচারে মঙ্গলবার এক সাক্ষী আদালতকে এমনটাই জানান।

ম্যারাডোনার মৃত্যুতে অবহেলার অভিযোগে গত এপ্রিল মাঝামাঝি থেকে সাতজন স্বাস্থ্যকর্মীর বিচার চলছে আর্জেন্টিনায়। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর হৃদযন্ত্রের কার্যক্ষমতা হারিয়ে এবং ফুসফুসে তরল জমা হওয়ার সমস্যায় আক্রান্ত হয়ে মারা যান এই বিশ্বকাপজয়ী তারকা।

ফরেনসিক চিকিৎসক কার্লোস কাসিনেল্লি জানান, তিনি বেশ কিছু ‘সতর্কতার লক্ষণ’ লক্ষ্য করেছিলেন। এর মধ্যে ছিল পায়ের নিচের অংশে, আঙুলে ফোলাভাব, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং অস্বাভাবিক দ্রুত হৃদস্পন্দনের লক্ষণ।

বুয়েনস আইরেসের উত্তরে সান ইসিদ্রোর আদালতে তিনি বলেন, ‘কেউ গিয়ে দেখেননি, ওই ফোলাভাব আসলে কী নিয়ে হচ্ছে।’ যদিও এটি ছিল ‘জীবনের জন্য ঝুঁকিপূর্ণ’ একটি বিষয়।

কাসিনেল্লি একটি চিকিৎসা বোর্ডের সদস্য। এই বোর্ড ম্যারাডোনার স্বাস্থ্যের অবস্থা নির্ধারণের জন্য বিভিন্ন নথি এবং বিবৃতি বিশ্লেষণ করেছে।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, চিকিৎসকরা এই সতর্কতার লক্ষণগুলো আমলে নেননি। কারণ তাদের চিকিৎসার পদ্ধতিতে কোনো পরিবর্তন আসেনি।’ তিনি আরও বলেন, বাড়িতে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্তটিই ছিল একটি ভুল।

সাক্ষীর তথ্য অনুযায়ী, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কয়েকদিনের মধ্যেই এই ফুটবলারের অবস্থার অবনতি হতে থাকে।

তিনি বলেন, ‘তার অবস্থার অবনতি ধারাবাহিকভাবে হচ্ছিল... এই বিষয়ে সতর্কবার্তা দেওয়া যেত।’

বার্সেলোনা এবং নাপোলির সাবেক এই তারকা মৃত্যুর আগে প্রায় ১২ ঘণ্টা কষ্ট সহ্য করেছিলেন বলে জানান কাসিনেল্লি।

অভিযুক্তরা ম্যারাডোনার মৃত্যুর দায় অস্বীকার করেছেন। তাদের দাবি, বছরের পর বছর কোকেন এবং মদ্যপানের আসক্তির সঙ্গে লড়াই করা এই কিংবদন্তি স্বাভাবিক কারণেই মারা গেছেন।

এই বিচারকাজ আগস্ট মাস পেরিয়েও চলতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন মোড়, যে কারণ জানালেন বিশেষজ্ঞ

ম্যারাডোনার মৃত্যু নিয়ে নতুন মোড়, যে কারণ জানালেন বিশেষজ্ঞ

ম্যারাডোনার মৃত্যুর তদন্তে ভুল মেডিকেল রিপোর্ট ঘিরে বিতর্ক

ম্যারাডোনার মৃত্যুর তদন্তে ভুল মেডিকেল রিপোর্ট ঘিরে বিতর্ক

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি ৪১ কোটিতে

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল বিক্রি ৪১ কোটিতে

মৃত্যুর আগে শেষ কথায় কী বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এল নতুন তথ্য

মৃত্যুর আগে শেষ কথায় কী বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এল নতুন তথ্য

এই জয় ম্যারাডোনার জন্য উপহার: মেসি

এই জয় ম্যারাডোনার জন্য উপহার: মেসি

ফাইনালে উঠে ম্যারাডোনাকে স্মরণ করলেন মেসি

ফাইনালে উঠে ম্যারাডোনাকে স্মরণ করলেন মেসি

আরও পড়ুন

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

মেসির বিদায়ী ম্যাচে যারা আছেন একাদশে

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

‘এই জার্সিটাই ছিল আমার জীবন’, বিদায়ী ম্যাচের আগে মেসির শেষ কথা

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

অবসরের পর কী করতে যাচ্ছেন মেসি?

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

ম্যারাডোনাসহ আর্জেন্টিনা তারকাদের বিদায়ের গল্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম