শচীন-সৌরভের কীর্তি পেছনে ফেললেন পাডিক্কাল
Advertisement
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০২:৩৮ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দীর্ঘদিন দলের বাইরে থাকার পর দুর্দান্তভাবে ভারতীয় দলে ফিরেছেন দেবদত্ত পাডিক্কাল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটসম্যান শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে সাই সুদর্শনের চোটের কারণে তিন নম্বরে সুযোগ পান। আর সেই সুযোগের পুরো ফায়দা তুলে নিয়েছেন তিনি।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার অভিষিক্ত বোলার কেশারা নুয়ানথার বলে ৭৫ বলে ৬টি চারের সাহায্যে ৪৪ রান করে আউট হন পাডিক্কাল। তবে তার এই দ্বিতীয় ইনিংসের সুবাদে ম্যাচে তার মোট রান দাঁড়ায় ২১১, যা শ্রীলঙ্কার মাটিতে কোনো টেস্টে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
গল টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ১৬৭ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ৪৪ রান করে পাডিক্কাল ছাড়িয়ে যান শচীন টেন্ডুলকার, শিখর ধাওয়ান ও সৌরভ গাঙ্গুলীর মতো ভারতীয় কিংবদন্তিদের। শ্রীলঙ্কার মাটিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটা সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগের, গলে এক টেস্টে তিনি করেছিলেন ২৫১ রান।
২০১৭ সালে গলে এক টেস্টে দুই ইনিংসে ১৯০ ও ১৪ রান করে মোট ২০৪ রান করেছিলেন শিখর ধাওয়ান। ভারতীয় কিংবদন্তি টেন্ডুলকার ২০১০ সালে কলম্বোয় এক টেস্টে তার একমাত্র ইনিংসে করেছিলেন ২০৩ রান। সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংসে ১৪৭ ও ৪৫ রান মিলিয়ে করেছিলেন ১৯২ রান।
